#Quote
More Quotes by Ekram Ali
জীবনের একটা পরম বাস্তবতা হলো, জীবন কখনোই রেল লাইনের মত সমান্তরাল হয়না।
যে রিজিক আসমান থেইকা আসে, তার লাগি এতো পেরশানি কিয়ের?
তুমি যখন হারামে ডুব দিবে, হারাম জিনিসকে পছন্দ করা শুরু করবে, তখন হালাল জিনিসকে তোমার কাছে ভালো লাগবে না। বিরক্তিকর লাগবে। এটাই স্বাভাবিক।
ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরীভাবে ভাবতে বসুন।
সিন্দাবাদের জাদুর গালিচা নেই তো কি হয়েছে, জায়নামাজ বিছিয়ে বসে পড়ুন, আপনার আকুতিগুলো সপ্ত আসমান ভেদ করে ঠিক আরশে আযীমে পৌঁছে যাবে।
চাহিদাকে সীমিত করুন, জানেন তো কাপনের কাপড়ের কোনো পকেট থাকেনা।
রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দিবেন।
শয়তান আমাকে ক্ষুধার ভয় দেখায়, অথচ পকেটে আমি দুর্ভিক্ষ নিয়ে হাঁটি
আল্লাহ সুবহানান ওয়া তায়ালা ইবলিসকেও ফিরিয়ে দেন নি, আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দিবেন, নিরাশ করবেন।
দ্বীনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হলো হারাম রিলেশনশিপ।