More Quotes
সত্যবাদিতা ঈমানের অঙ্গ, মিথ্যাচার হলো কপটতার লক্ষণ
সত্যে সত্যে কখনও বিবাদ হয় না, সব বিবাদই হয় মিথ্যের সাথে মিথ্যের যোগফলে কিংবা গুণফলে।
সত্য বলার জন্য যদি দুনিয়া ত্যাগ করতে হয়, তাও করো — আল্লাহ তোমার সঙ্গে আছেন
সত্যবাদী ব্যক্তিরা আল্লাহর নৈকট্য লাভ করে।
তোমরা সত্যবাদী হও, কারণ সত্য ন্যায়ের দিকে পরিচালিত করে।
জীবনে সবসময় সত্যবাদী থাকাটা সহজ নাও হতে পারে, তবুও সত্যের পথেই মুক্তি।
দু-চারটে মিথ্যের মধ্যে একটা সত্যকে মিলিয়ে দিলে ছোটোখাটো একটা ঝামেলা হয়তো বাধে, কিন্তু কয়েকটি সত্যের সাথে দু-একটা মিথ্যে মিলিয়ে দেওয়াটা রীতিমতো বিরাট একটা অপরাধ!
সত্য বলো, কারণ মিথ্যা ক্ষণিকের স্বস্তি দিলেও চিরস্থায়ী কষ্ট আনে
আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন, যে সত্য কথা বলে ও মিথ্যা থেকে বিরত থাকে
যে মানুষ সারাক্ষণই মিথ্যে বলে, সে একসময় নিজেই আর নিজেকে বিশ্বাস করতে পারে না। তাই সে তখন তার নিজের হৃদয়ের সাথে কথা বলা ছেড়ে দেয়। তবে যে সত্য কথা বলে, সে বিশ্বাস করার জন্য কাউকে না পেলেও নিজেকে বিশ্বাস করে নিজেই নিজের সাথে কথা বলে যায়।