#Quote
More Quotes
জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সব দেখি তা না না না । - লালন
আমরা যা শুনি তা হলো মতামত,বাস্তবতা না;আমরা যা দেখি তা হলো দৃষ্টিভংগি,সত্য না। — মার্কাস অউরেলিয়াস
ভালোবাসলেই হয় না,ভালোবেসে যেতে হয়। প্রথমদিকের উপচে পড়া ভালোবাসা না,প্রতিদিন ভালোবেসে না গেলে ভালোবাসা একদিন সত্যি মরে যায়।
সাহিত্যে যে সত্য ও যে ধর্ম, সমস্ত ধর্মের তাহা এক অংশ মাত্র। অতএব, কেবল সাহিত্য নহে, যে মহত্ত্বের অংশ এই সাহিত্য, সেই ধর্মই এইরূপ আলোচনীয় হওয়া উচিত। সাহিত্য ত্যাগ করিও না, কিন্তু সাহিত্যকে নিম্নে সোপান করিয়া ধর্মের মঞ্চে আরোহণ কর।
কিছু মানুষ সত্য জানতেই চায় না, তারা শুধু চায় নিয়মিত আশ্বাস যে তারা যা বিশ্বাস করে সেটাই সত্য। — জেন অস্টেন
সত্য যে প্রত্যেকের অনেক বন্ধু আছে। কিন্তু সত্যিকারের বন্ধু কারো নেই।
আমরা মিথ্যা গ্রহণ করতেই বেশি ভালোবাসি বলে আমাদের সামনে মশলা আর রং মাখিয়ে মিথ্যাকেই উপস্থাপন করা হয়। আমরা আয়োজন করে সিনেমাহলে সিনেমা দেখতে যাই এটা জেনেও যে, একটা বানানো গল্পকেই আরোপিত রূপ দিয়ে সিনেমা বানানো হয় । অথচ সত্যিকারের সিনেমা হচ্ছে আমাদের যার যার জীবন। আমরা জীবনকে উপলব্ধি করতে চাই না বলেই জীবন নামক সত্যকে দূরে সরিয়ে রেখে পর্দার মিথ্যেতেই সত্যকে অনুমান করে নিই।
বাস্তবতা এমন এক সত্য, যেটা না মানলে জীবন থেমে যায়।
যা সত্য নয় তা কখনো মুখে এনো না । তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে - হযরত আলী (রাঃ)
জীবন যেমন সত্য , মৃত্যুকেও তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হবে।