#Quote
More Quotes by Helal Hafiz
আকালের এই কালে সাধ হলে পথে ভালোবেসো,ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি লাল শাড়িটা তোমার পড়ে এসো । - হেলাল হাফিজ
আছি। বড্ড জানান দিতে ইচ্ছে করে, – আছি, মনে ও মগজে গুন্ গুন্ করে প্রণয়ের মৌমাছি । - হেলাল হাফিজ
জলের আগুনে পুড়ে হয়েছি কমল,কী দিয়ে মুছবে বলোআগুনের জল। - হেলাল হাফিজ
এক বুক সুখ নিয়ে ঘুমিয়ে গেলে নাকি? আমি বরাবরই তোমার থেকে আলাদা। এক বুক দুঃখ নিয়ে সারারাত জেগে থাকি। - হেলাল হাফিজ
কথা ছিলো একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা কথা ছিলো একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন,–’পেয়েছি, পেয়েছি’। - হেলাল হাফিজ
আমাকে উস্টা মেরে দিব্যি যাচ্ছো চলে,দেখি দেখি বাঁ পায়ের চারু নখে চোট লাগেনি তো; ইস্! করছো কি? বসো না লক্ষ্মীটি, ক্ষমার রুমালে মুছে সজীব ক্ষতেই এন্টিসেপটিক দুটো চুমু দিয়ে দেই। - হেলাল হাফিজ
তুমি আমার নিঃসঙ্গতার সতীন হয়েছ। - হেলাল হাফিজ
কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয় কোনো প্রাপ্তির দেয় না পূর্ণ তৃপ্তি সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা। - হেলাল হাফিজ
কোনদিন, আচমকা একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,চলো", যেদিকে দু'চোখ যায় চলে যাই,যাবে। - হেলাল হাফিজ
কষ্ট নেবে কষ্টহরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট। - হেলাল হাফিজ