#Quote
More Quotes by Abdullah Abu Sayeed
ফুলের অনেক বৈচিত্র বা রঙের জৌলুশ আছে। এগুলো তার সাফল্য। কিন্ত যে গন্ধ দিয়ে সে আমাদের মন ভোলায়, তা হলো তার সার্থকতা।
কে কতটা শিশু তাঁর উপর নির্ভর করে সে কতটা কালচার্ড, বার্ধক্য হলো আনকালচার্ড।
আসলে জীবন ছোট নয় আমাদের সুখের মুহূর্তগুলো ছোট। তাছাড়া জীবন ছোট মনে হওয়ার কারণ হচ্ছে স্মৃতির অভাব। আমরা কখনো বর্তমানে থাকিনা। হয় থাকি ভবিষ্যতে, না হয় অতীতে। আমরা পাওয়াকে ভুলে যাই বলেই মনে হয় কিছুই পাই নাই।
যে কোনো জাতির প্রতিভাবানেরা সে জাতির গড়পড়তা মানুষের সম্পূর্ণ বিপরীত। তারা সবাই সে জাতির প্রিয় প্রতিপক্ষ।
প্রত্যেকটা বড় মানুষ তার যুগে নাস্তিক।
সুন্দর মুহূর্তগুলো আমরা মনে রাখিনা, ভুলে যাই। কে ১০০ দিন রসগোল্লা খাইয়েছিল সেটা আমরা মনে রাখিনা, কিন্তু কে একদিন কান মুচড়ে দিয়েছিল তা মনে রেখে দিয়েছি।
মানুষ তার স্বপ্নের সমান বড়।
অপ্রয়োজনের জিনিস সুন্দর হয়, প্রয়োজনের জিনিস গাড়লের মতো হয়।
আসলে জীবন ছোট নয় আমাদের সুখের মুহূর্তগুলো ছোট।
শক্তিমান মানুষের পরিচয় হচ্ছে বাড়াবাড়িতে। এই যে তোমার আশেপাশে এত সমস্যা, এত কিছু হচ্ছে। কই তোমার তো কোনো বাড়াবাড়ি দেখিনা।