#Quote
More Quotes by Abdullah Abu Sayeed
প্রতিটা মিনিট এই পৃথিবীকে উপহার দাও
আসলে জীবন ছোট নয় আমাদের সুখের মুহূর্তগুলো ছোট। তাছাড়া জীবন ছোট মনে হওয়ার কারণ হচ্ছে স্মৃতির অভাব। আমরা কখনো বর্তমানে থাকিনা। হয় থাকি ভবিষ্যতে, না হয় অতীতে। আমরা পাওয়াকে ভুলে যাই বলেই মনে হয় কিছুই পাই নাই।
ঈশ্বর একটি সজীব সত্ত্বা। সে আছে কি নেই সে প্রশ্ন আলাদা। তুমি তাঁর পক্ষে যেতে পারো বা বিরুদ্ধে যেতে পার, কিন্তু তুমি যদি বল ঈশ্বর মৃত তার মানে তুমি মৃত।
কে কতটা শিশু তাঁর উপর নির্ভর করে সে কতটা কালচার্ড, বার্ধক্য হলো আনকালচার্ড।
বুদ্ধিজীবীরা আবার আমাকে বুদ্ধিজীবী মনে করেনা, কারণ আমি হাঁসি। বিদ্যা বুদ্ধি তো আর কারো চেয়ে কম ছিল না, শুধু ঐ একটা জায়গাতে মার খেয়ে গেলাম, আমার হাঁসি। হাসলে পরে তুমি আর বুদ্ধিজীবী থাকতে পারবে না। আপনি হাসেন? তার মানে তো আপনি লাইট।
অপ্রয়োজনের জিনিস সুন্দর হয়, প্রয়োজনের জিনিস গাড়লের মতো হয়।
আলোকিত মানুষ বলে কিছুনেই। ওটা একটা স্বপ্নের নাম। আমরা শুধু আলোকিত হবার চেষ্টা করতে পারি। আর চেষ্টা করাটাই হওয়া।
আমি যদি উন্নত জাতের হাঁস মুরগি পালন, গোখামার তৈরি, এ ধরণের কাজগুলো করতাম তাহলে এতদিনে কত টাকা যে কামিয়ে ফেলতাম। কিন্তু পড়লাম মানুষের উন্নতি নিয়ে-আলোকিত মানুষ। না বুঝি নিজে, না পারি অন্যকে বোঝাতে।
সেটুকুই আমরা, যেটুকু আমরা সংগ্রাম করি।
মানুষ তার স্বপ্নের সমান বড়।