#Quote
More Quotes by Zunayed Evan
ভালোবাসলেই হয় না,ভালোবেসে যেতে হয়। প্রথমদিকের উপচে পড়া ভালোবাসা না,প্রতিদিন ভালোবেসে না গেলে ভালোবাসা একদিন সত্যি মরে যায়।
মানুষকে চেনা যায় না। অনুমান করা যায়।
কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো-না। তাহলে একদিন দেখবে,নিজেকে-বিশ্বাস করানোর মত এই পৃথিবীতে কাউকে পাশে খুঁজে পাবে না!
পচে যাওয়া দুর্গন্ধময় ফুলের মর্যাদা যে দিতে জানে তাজা ফুলের সুবাস নেবার অধিকার সেই রাখে!
আপনার সমস্যা আপনারই সমস্যা; অন্য কারো না। আহত যোদ্ধা যত শক্তিশালীই হোক না কেন , সৈন্য শিবিরে সে একপ্রকার বোঝা !
এই পৃথিবীতে কেউই কারো জন্য অপরিহার্য নয়!
কাউকে পরিপূর্ণ ভাবে পাওয়াটাই সব থেকে ভাল। সেটা সম্ভব না হলে পরিপূর্ণ ভাবে হারানোটাই ভাল।
একশ ভাগ সুখের জীবনে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না কেননা সেই জীবন স্বাভাবিক নয়,সমৃদ্ধ নয়,উন্নত নয়,উপভোগ্য নয় ।
বৃহৎ আনন্দ থেকে সংক্ষিপ্ত সুখ উত্তম। কেননা উভয়ই তার সমপরিমাণ দুঃখ ফিরিয়ে দেবে।
এই পৃথিবীতে আমি কেবল একজনই। আমার কোন অনুলিপি নেই। আমার মৃত্যুর পর আমাকে আবার সংস্কার করা হবে না। আমার ভেতরে যা কিছু আছে , আমি বলে না গেলে, এই পৃথিবী কখনো জানতে পারবে না।