#Quote
More Quotes by Zunayed Evan
একদিন খাবার টেবিলে আচমকা মনে পড়বে আমাকে ;হাতধুয়ে উঠে যাবে,সেদিন আর খাওয়া হবে না।
বৃষ্টিতে আমি রোমন্টিক হই না কারণ বৃষ্টি হলেই ফুটপাতে শুয়ে থাকা মানুষের ঘুম নষ্ট হয়ে যায়।
স্বার্থপর মানুষের সব চাইতে বড় শাস্তি হলো , এরা নিজের স্বার্থের বাইরে যেতে পারে না।
আমরা প্রবেশ করি অনুমতি নিয়ে,আর বিদায় নেই অনুমতি ছাড়া।
হেরে যাওয়ার ভয় মানেই হেরে যাওয়া!
এ পৃথিবীতে মানুষকে হত্যা করার অপরাধে যত মানুষ শাস্তি পেয়েছে! তার চেয়েও বেশি পেয়েছে মানুষকে ভালবাসার অপরাধে!!
মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই। জীবনের কাছে সবাই বন্দী আর মৃত্যুর কাছে জীবন বন্দী !
অনেক মানুষ আছে যারা জীবনে নানান ঘাত প্রতিঘাত সহ্য করে ও পাথরের মত শক্ত হয়ে থাকে। লোকে ধরেই নেয় যে; পাথরের কোন কষ্ট নেই অথচ পাথরের কষ্টটা’তো এখানেই!
সবাই তোমার সাথে বাণিজ্য করতে আসেনি।কেউ দুচোখে কাপড় বেঁধে অন্ধের মতো ভালোবাসতে এসেছে।তার সাথে বাণিজ্যে যেও নাহ! হিসেব করে ব্যবসা হয় ভালবাসা নাহ।
প্রত্যেকটা পরিপাটী সংসার একদিন লন্ডভন্ড হয়ে যায় বুড়ো অথবা বুড়ি পাখিটার মৃত্যুতে কিংবা বাচ্চা পাখিটা যখন মা হবার আশায় উড়ে চলে যায় অন্য কোন পরিপাটী সংসারে !