#Quote
More Quotes by Zunayed Evan
প্রত্যেকটা পরিপাটী সংসার একদিন লন্ডভন্ড হয়ে যায় বুড়ো অথবা বুড়ি পাখিটার মৃত্যুতে কিংবা বাচ্চা পাখিটা যখন মা হবার আশায় উড়ে চলে যায় অন্য কোন পরিপাটী সংসারে !
তোমাকে যারা অযোগ্য মনে করে, তারা মূলত তোমাকে বোঝার মতো যোগ্য হয়ে উঠে নি।
অন্যকে ছোট করার চাইতে বরং নিজেকে বড়ো করো। তুমি নিজে বড়ো হলে সে আপনাতেই ছোট হবে।
এই পৃথিবীতে কেউই কারো জন্য অপরিহার্য নয়!
আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে। আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রুর না, কাছের মানুষদের নাম দেখতে পাবেন। শত্রু কখনো বিশ্বাস ঘাতক হয় না,বিশ্বাসঘাতকতা করে কেবল বিশ্বাসী মানুষরাই।
তোমার ভেতরে যা আছে আর যা নেই সেটা স্বয়ং তিনি দিয়েছেন যিনি তোমাকে বানিয়েছেন এবং নিশ্চয়ই তিনি কখনো ভুল করেন না।
এ পৃথিবীতে মানুষকে হত্যা করার অপরাধে যত মানুষ শাস্তি পেয়েছে! তার চেয়েও বেশি পেয়েছে মানুষকে ভালবাসার অপরাধে!
যা তুমি ভুলতে চাও, ভুলতে পারবে না। যা চাও মনে করতে, তা ভুলে যাবে।
আমরা প্রবেশ করি অনুমতি নিয়ে,আর বিদায় নেই অনুমতি ছাড়া।
ভালোবাসার কোনো চুয়ান্ন একান্ন ধারা নেই, ভালোবাসা মুক্ত,ভালোবাসা থেকে যায়। আকাশ বদলায় না,বদলায় তো বিমান আর বিমানের যাত্রী।