#Quote
More Quotes
কারো মনে কষ্ট দিয়ে ক্ষমা চাইলে হয়তো সে ক্ষমা করে দেবে, কিন্তু আল্লাহর কাছে আপনার প্রতিটি আচরণের হিসাব দিতে হবে। তাই মানুষের সাথে ভালো ব্যবহার করুন।
অথর্ব না হয়ে, কর্মের দিকে ধাবিত হও। কারণ কর্মের মাধ্যমে আল্লাহর রহমত লাভ হয়।
ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়।একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা, ভাঙা চুড়িটা, নষ্ট হয়ে যাওয়া মোবাইল টা কাজে লাগবেনা জেনেও তুলে রাখে,সবকিছুর কারণ হল মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না- হুমায়ূন আহমেদ
অবহেলা বোঝার জন্য ভাষা নয়, ব্যবহারে সব স্পষ্ট হয়…।
ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনার চেয়ে ভাল সবকিছু করতে দেবে। – জিগ জিগলার
মানুষের সৌন্দর্য কখনো চিরস্থায়ী হয় না, কিন্তু ভালো ব্যবহার আজীবন মনে গেঁথে থাকে। -সংগৃহীত
আপনার ব্যবহার নির্ধারণ করে আপনার জীবনে কে থাকবে আর কে থাকবেনা।
একজন মানুষের ব্যবহারই বলে দেয়, সে মহৎ নাকি অজ্ঞ, সাহসী নাকি কাপুরুষ, পবিত্র নাকি অপবিত্র।
ক্ষমতা মানুষকে মহান করে না, তার ব্যবহারের মাধ্যমেই মানুষের চরিত্র প্রকাশ পায়।
মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। -রেদোয়ান মাসুদ