#Quote
More Quotes
মানুষ তখনই সত্যিকার দরিদ্র হয়ে পড়ে যখন সে একেবারে একাকী হয়ে যায়;
স্বাধীনতা হল জীবনে আমাদের নিজস্ব পথ বেছে নেওয়ার এবং কোন রকম ভয় বা অনুশোচনা ছাড়াই বাঁচার শক্তি।
টাকার পিছনে পিছনে না ছুটে বরং কর্মের পিছনে ছুটে যাওয়া শ্রেয়, কারণ কর্মই আপনাকে একদিন অনেক টাকা এনে দিতে পারে।
আমি, মেজর জিয়া, বাংলাদেশ লিবারেশন আর্মির প্রাদেশিক কমাণ্ডার ইন চিফ, শেখ মুজিবর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি _ জিয়াউর রহমান
স্বাধীনতা হল অন্যের মতামত দ্বারা সীমাবদ্ধ না হয়ে স্বাধীনভাবে চিন্তা করার এবং কাজ করার ক্ষমতা।
নিজের মতো করে বাঁচাটাই আসল স্বাধীনতা।
বাইকে সওয়ার হওয়া মানে স্বাধীনতার আস্বাদ নেওয়া।
কখনো কোনো স্বাধীন মানুষ দেখিনি, দেখেছি শুধু স্বাধীনতার জন্য ছটফট করা মানুষ - প্রবর রিপন
যখনই কোন ভগ্নী মস্তক উত্তোলনের চেষ্টা করিয়াছেন, অমনি ধর্মের দোহাই বা শাস্ত্রের বচনরূপ অস্ত্রাঘাতে তাঁহার মস্তক চূর্ণ হইয়াছে। আমরা প্রথমতঃ যাহা মানি নাই, তাহা পরে ধর্মের আদেশ ভাবিয়া শিরোধার্য করিয়াছি। আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ……ঐ ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রচার করিয়াছেন। এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি-ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে। - বেগম রোকেয়া
স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ৷