#Quote
More Quotes by Md Bayazid Miah
ব্যথার যেমন ওষুধ নাই কষ্টেরও তেমন রং নাই!
দিনশেষে আপনিও তাদের দলে, যারা আশ্বাস দিয়ে নিতম্বদেশে পদাঘাত করে!
ভালো কিছু করতে গেলে আহামরি কোনকিছু করার দরকার হয়না শুধু একটু সৎ মন মানসিকতা থাকলেই হয়।
নিরবতার মধ্যেও অনেক শব্দ লুকিয়ে থাকে যা কোনো না কোনো সময়ে এসে প্রকাশ পায়!
তোমার এক ফোঁটা দরদ ঢেলে দাও আমার তপ্ত শরীরে আমি অমরত্ব লাভ করি!
ঝঞাটময় শহরে দারিদ্র্যপীড়িত অন্তঃকরণ!
তুমি বৃষ্টি হতে চেয়েছিলে বলে আমি বারংবার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম চাতক পাখির মতো কিন্তু শেষ অবধি তুমি আর আসোনি!
মসজিদ, মন্দির, গির্জা সেতো আছে বহুদূর তোমার মাঝেই আছে শ্রেষ্ঠ ধর্মশালা সেথায় বাজাও আরাধনার সুর।
ত্যাগের মানসিকতা যার নেই তার ভালবাসার অধিকারও নেই।
নিরহংকার মানুষগুলো সব থেকে সুন্দর হয়!