#Quote

বইয়ের পাতায় ডুব দেয় ছবি। সোহাগ ঢাকে চাদরে। গোপনে গাছের কোটরে তুলে রাখা মন। চুপ করে তোর কথা শোনে।

Facebook
Twitter
More Quotes
বই পড়ার মধ্য দিয়ে আমরা এক মূহুর্তে কোনো এক অজানা জগতে পৌঁছে যেতে পারি যা আমাদের প্রতিদিনের বাস্তবতা , সমাজ সংসারের নানা দুঃখ কষ্ট থেকে অনেকাংশে রেহাই দেয়।
সবটুকু জানা হয়ে গেলে, সব কথা পড়ে ফেলার পর পঠিত মানুষ এক পুরনো কবর।
কারোর আসার কথা ছিল না কেউ আসেনি তবু কেন মন খারাপ হয়। - সুনীল গঙ্গোপাধ্যায়
যখন মন ভালো থাকে তখন গান আমরা গান শুনি, আর যখন মন খারাপ থাকে তখন আমরা গানের কথা গুলো শুনি ।
সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি, বোলো নাকো কথা ওই যুবকের সাথে; ফিরে এসো সুরঞ্জনা : নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে; ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে; ফিরে এসো হৃদয়ে আমার; দূর থেকে দূরে - আরও দূরে যুবকের সাথে তুমি যেয়ো নাকো আর। - জীবনানন্দ দাশ
পরিস্থিতি আমাকে যতটা শিক্ষা দিয়েছে তা কোনো বই আমাকে দিতে পারেনি।
অন্যের কথা নয়, নিজের মনের কথা শোনো; কারণ তোমার খারাপ সময়ে তোমাকে কেউ খারাপ সময় নিয়ে উক্তি শোনাতে আসবে না এবং তোমার পাশে কেউ থাকবে না।
অনেক বই আছে তাই সময় খুব কম। – ফ্রাঙ্ক জাপা
বলবো খুলে আমার কথা। আছে যত মনের কথা। বলবো তোমায় ভালোবাসি। থাকবো দুজন পাশাপাশি।
প্রতিদিন একবার নিজের সাথে কথা বলুন কারণ এটা নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তোলে।