#Quote
More Quotes
সুখ আপনার Attitude এর ওপর নির্ভর করে আপনার কাছে কি আছে তার ওপর নয়।
আজকের রাতে আমাদের ভাগ্যলিপি নির্ধারিত হয়, আমাদের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত লেখা হয়! এই বিশেষ রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমাদের সমস্ত ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা চাই, নামাজ-তাসবিহ আর দোয়ায় মগ্ন হই। যে রাত মাগফিরাতের, যে রাত রহমতের, সেই রাতকে অযথা নষ্ট না করে আত্মশুদ্ধির পথে নিজেকে সঁপে দেই!
নিজের ভুল থেকে শিক্ষা নিই, অন্যের উপর নির্ভর করি না, নিজেই যথেষ্ট।
শৈশব থেকে তোর সাথে একসাথে বেড়ে উঠা, একসাথে খেলা ধুলা, একসাথে ঘুরাঘুরি। চাইছিলাম এভাবেই একসাথে সারাজীবন কাটিয়ে দিবো। কিন্তু কি ভাগ্য আমাদের, আজ তুই দেশ ছেড়ে বিদেশ পাড়ি জমাচ্ছিস। তোর জন্য সব সময় দোয়া ছিলো এবং আছে। শুভ হোক বিদেশ যাত্রা বন্ধু।
যা আজ তোমার ভাগ্যে নেই, তা আগামীকাল তোমার হতে পারে।
একাকীত্ব শেখায়, কারো উপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়াতে।
সময় ও পরিস্থিতির চাপে বদলায় আমদের ভাগ্য, সেইসাথে বদলায় জীবনকে দেখার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও।
আপনার জীবন সবসময় গোলাপের মতো সুন্দর কিংবা রংধনুর মতো রঙিন হবে না। আপনার জীবনে কঠিন মুহূর্ত আসবে এবং সেই কঠিন মুহুর্তে নেয়া আপনার পদক্ষেপই নির্ধারণ করবে আপনার ভাগ্য। - লানা।
যে আল্লাহর উপর নির্ভর করে, তার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। – হাসান বসরী (রহ.)
ভাগ্য একটি সিঁড়ি, পরিশ্রম হলো তার ধাপ।