#Quote

নীল নবঘনে আষাঢ় গগণে, তিল ঠাই আর নাহিরে। ওগাে, আজ তােরা যাসনে ঘরের বাহিরে।

Facebook
Twitter
More Quotes
বাঙালির সব শেষে আশ্রয় রবীন্দ্রনাথ।
যে ভালবাসে, তাহাকে ঘৃণা করার অপবাদ দেওয়ার মত গুরুতর শাস্তি আর নাই, এ কথা ভালবাসাই বলিয়া দেয়।
কালাপাহাড়, মোহিতলাল-কাব্যসম্ভার মোহিতলাল মজুমদার, প্রকাশক- মিত্র ও ঘোষ, কলিকাতা, প্রকাশসাল- আষাঢ়।
ও আষাঢ়ের বেলি ও, ও শ্রাবণের বেলি ও। বাদলাদিনের মাদল গানে, উতলরাতে হাওয়ার টানে- ভালোবেসে আমার পানে পাপড়ি তোমার মেলিও।
শেষরাত্রের শীতে সে যেন ঠান্ডা জল হইয়া যায় প্রতিদিন। যে পাশে শুইয়া থাকি, শরীরের গরমে সে-দিকটা তবুও থাকে এক রকম, অন্য কাতে পাশ ফিরিতে গিয়া দেখি বিছানা কনকন করিতেছে সে-পাশে মনে হয় যেন ঠান্ডা পুকুরের জলে পৌষ মাসের রাত্রে ডুব দিলাম ‘
বয়স অভিজ্ঞতা এবং শিক্ষা মানুষকে উদার করে। উদারতা অনেক সময় মান অপমান বোধকে চালিত করে।
নীল নবঘনে আষাঢ় গগণে,তিল ঠাই আর নাহিরে,ওগাে,আজ তােরা যাসনে ঘরের বাহিরে|
জীবনের মুক্ততার পর একটু বন্ধন আমরা সবাই মেনে নেই। একজন ইংরেজ কবি লিখেছেন যে বিয়ের বাক্যটি আকাঙ্ক্ষার সমুদ্রের মধ্যে একটি দ্বীপের মত। দ্বীপে দ্বীপে ঢেউয়ের ধাক্কা লাগে, শরীর কেঁপে ওঠে অন্ধকারে ভাসমান নৌকার মত। একটি নতুন সময়ের লীলায় জীবনে পরিবর্তন আসে।
মানুষের জীবনে মাঝে মাঝে রহস্যময়তা নামে এবং কখনও কখনও রোমাঞ্চ তাকে স্পর্শ করতে চায়। এগুলো কখনও প্রত্যাশিত থাকে না কিন্তু যৌবনের যাত্রারম্ভে এগুলো তৈরী হয় কখনও কল্পনায় কখনও বাস্তবে। বয়স কম বলেই হয়তো এবং অভিজ্ঞতা কম বলেই হয়তো আমরা যৌবনের কিছু লীলা চাঞ্চল্যকে রোমাঞ্চ বলে মনে করি এবং রহস্যময়তা এসেছে বলে উৎফুল্ল হই।
বিশ্ববিদ্যালয় ছেড়ে কর্মজীবনে প্রবেশ করতে আগ্রহ যেমন জাগে তেমনি শংকাও জাগে। সকল দায়দায়িত্বমুক্ত নিশ্চিন্ত উন্মুক্ততার পর একটি বন্ধনদশার নিপীড়ন আছে তেমনি আবার নিজস্ব অঞ্চল নির্মাণের আনন্দও আছে।