#Quote

মানুষের জীবনে মাঝে মাঝে রহস্যময়তা নামে এবং কখনও কখনও রোমাঞ্চ তাকে স্পর্শ করতে চায়। এগুলো কখনও প্রত্যাশিত থাকে না কিন্তু যৌবনের যাত্রারম্ভে এগুলো তৈরী হয় কখনও কল্পনায় কখনও বাস্তবে। বয়স কম বলেই হয়তো এবং অভিজ্ঞতা কম বলেই হয়তো আমরা যৌবনের কিছু লীলা চাঞ্চল্যকে রোমাঞ্চ বলে মনে করি এবং রহস্যময়তা এসেছে বলে উৎফুল্ল হই।

Facebook
Twitter
More Quotes
প্রিয় খেলোয়াড়ের সেই অভাবনীয় গোল, যা আজও রোমাঞ্চ জাগায়… সেই মুহূর্তগুলো যেন টাইম মেশিনে করে ফিরে যেতে ইচ্ছে করে।
বিপদ কেটে গেলে মানুষ অহংকারী ও উৎফুল্ল হয়ে উঠে ।
বাইক চালানোর মজা শুধু গতিতে নয়, প্রতিটি বাঁকেই লুকিয়ে আছে নতুন রোমাঞ্চ আর চ্যালেঞ্জ।
অপরাধ যদি কিছু করিয়াই থাকি তো সে তাঁর কাছে। সে দন্ড তিনিই দিবেন; কিন্তু নির্বিচারে যে-কেহ শাস্তি দিতে আসিবে, তাহাই মাথা পেতে লইব কিসের জন্যে?
মানুষ ভুলে যেতে বড় ভালেবাসে।
মানুষ প্রায়ই পুরনো কথা ভুলে যায়। সে বর্তমানে সঙ্গতি সন্ধান করতে গিয়ে শুধু মুহূর্তের মধ্যে সঞ্চরণ করে কিন্তু যখন কর্মের দায়ভাগ কমে আসে, যখন অবশের বিস্তার স্বল্প থেকে ক্রমান্বয়ে বিপুল হতে থাকে তখন একমাত্র স্মৃতির সঞ্চয়গুলোই আমাদের বাঁচিয়ে রাখে। এ সঞ্চয়ের কোন অবক্ষয় নেই।
জীবন বড় মধুময় শুধু এইজন্য যে, এই মাধুর্যের অনেকটাই স্বপ্ন ও কল্পনা দিয়া গড়া। হোক না স্বপ্ন মিথ্যা, কল্পনা বাস্তবতার লেশশূন্য; নাই বা থাকিল সবসময় তাহাদের পিছনে স্বার্থকতা; তাহারাই যে জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তাহারা আসুক, জীবনে অক্ষয় হোক তাহাদের আসন; তুচ্ছ স্বার্থকতা, তুচ্ছ লাভ।
যখন কোন মেয়ে দু’বেলা খাবার, মাথার ওপরে একটু ছাদ এর বেশি আরো কিছু আছে তা বুঝতে শিখে, তবেই তার ভেতরে জন্ম নেয় লজ্জা আর রোমাঞ্চ!
জীবন এক বই, প্রতি পাতায় নতুন অধ্যায় কখনো রোমাঞ্চকর কখনো হাস্যকর কখনো মর্মস্পর্শী তাই প্রতি পাতা পড়ে আনন্দ নেব কারণ জীবন এই বই পড়ারই সুযোগ দেয় একবার।
মাঝে মাঝে আমার মনে হয় যেন অপবাদ সত্যির চেয়ে বেশি রোমাঞ্চকর।