More Quotes
সব গাছেরা বৃক্ষ হলেই জেতে তৃণ প্রজাতিই, বিরাজ করে ক্ষেতে।
বাঙালির সব শেষে আশ্রয় রবীন্দ্রনাথ।
বয়স অভিজ্ঞতা এবং শিক্ষা মানুষকে উদার করে। উদারতা অনেক সময় মান অপমান বোধকে চালিত করে।
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁলছায়ায়; হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। - জীবনানন্দ দাশ
তোমার শহরে মেঘ জমেছে আমার শহরে বৃষ্টি, ভালোবাসায় রাখবো তোমায় যদি দাও বাকা চোখের দৃষ্টি।
আমি একজন নারী, আমি বাঁকা, আমি ভাঙি না।
জীবনের মুক্ততার পর একটু বন্ধন আমরা সবাই মেনে নেই। একজন ইংরেজ কবি লিখেছেন যে বিয়ের বাক্যটি আকাঙ্ক্ষার সমুদ্রের মধ্যে একটি দ্বীপের মত। দ্বীপে দ্বীপে ঢেউয়ের ধাক্কা লাগে, শরীর কেঁপে ওঠে অন্ধকারে ভাসমান নৌকার মত। একটি নতুন সময়ের লীলায় জীবনে পরিবর্তন আসে।
ভালোবাসা হলো সকালের মত। স্বার্থর লম্বা ছায়া সূর্য ওঠা মাত্র ছোট হতে আরম্ভ করে। সূর্য যখন মাথার উপর তখন ছায়া পায়ের তলায়। ভালোবাসার পূর্ণতা তখনই হয়ে যায়। তারপর যত বেলা গড়ায়, ছায়া লম্বা হয়, তত ভালোবাসার আয়ু ফুরিয়ে আসে। পৃথিবীতে সবকিছুর মত ভালোবাসার আয়ু বড় ক্ষণস্থায়ী।
ভালোবাসার মৃত্যুর পরে বেঁচে থাকা অর্থহীন।
মানুষের জীবনে মাঝে মাঝে রহস্যময়তা নামে এবং কখনও কখনও রোমাঞ্চ তাকে স্পর্শ করতে চায়। এগুলো কখনও প্রত্যাশিত থাকে না কিন্তু যৌবনের যাত্রারম্ভে এগুলো তৈরী হয় কখনও কল্পনায় কখনও বাস্তবে। বয়স কম বলেই হয়তো এবং অভিজ্ঞতা কম বলেই হয়তো আমরা যৌবনের কিছু লীলা চাঞ্চল্যকে রোমাঞ্চ বলে মনে করি এবং রহস্যময়তা এসেছে বলে উৎফুল্ল হই।