#Quote
More Quotes by Probar Ripon
এই নিমিত্ত প্রেমের হাতে কাজের আর অন্ত নাই, কিন্তু আড়ম্বরের হাতে কাজ থাকে না । প্রেম শিশুকেও অগ্রাহ্য করে না, বার্ধক্যকে উপেক্ষা করে না, আয়তন মাপিয়া সমাদরের মাত্রা স্থির করে না ।
মানুষের ইতিহাস, রাজনীতির কাছে প্রতারিত হওয়ার ইতিহাস
কি পাইনি তা ভাবার সময় কোথায় আমার, কোথায় থামিনি তা ভাবার সময় কই নদীর!
জীবনের গন্তব্য নেই কোনো, এ শুধুই যাত্রা - যে যাত্রা শুধু নিজেকে অতিক্রম করে যাওয়ার
যদি চলে যাই, ভেবো না এসেছিলাম চলে যেতে; ভেবো জানতাম কখন আমার চলে যাওয়ার সময়
বাবা-মা এর মেনে নেওয়া উচিৎ, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার জন্য, তাদের সন্তানেরাও একদিন তাদের মতো বড় হয়
বসন্তের বৃষ্টি এসো, ধুয়ে দাও আমার শরীরে শীতে জমা হাজার বছরের ধূলো
আমি তার কথা শুনতে রাজী, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলো, এক অন্যায়ে চুপ থেকে আরেক অন্যায়ে যে সোচ্চার হয়েছে, আমি তাকে সন্দেহ করি
মানুষ অদ্ভুত, পৃথিবীতে একা এসেও একাকীত্বকে মেনে নিতে পারে না!
মানুষ সত্য সময় পছন্দ করে, যত সময় না সত্যতা তার বিরুদ্ধে যায়।