#Quote
More Quotes by Probar Ripon
যখন কেউ কাউকে খুন করে তা হত্যা, আর যখন পৃথিবীর সবাই মিলে কাউকে হত্যা করে তা 'আত্মহত্যা' - প্রবর রিপন
কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো, যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, দাসেদের আত্মসম্মান ফেরানো
ভয় পেতে পেতে পেতে মানুষ এক সময় এমন ভাবে রুখে দাঁড়ায়, যাকে আর দমানোর সাধ্য থাকে না। বরং এতদিন যে ভয় দেখিয়েছিলো সে-ই ভয় পাওয়া শুরু করে আর পদে পদে ভুল করতে থাকে
শুধু তোমার প্রেমই পারে, পৃথিবীর প্রতি আমার প্রেম ফেরাতে - প্রবর রিপন
মানুষ অদ্ভুত, পৃথিবীতে একা এসেও একাকীত্বকে মেনে নিতে পারে না।
বুনোঘোড়া, এগিয়ে যাও; গাধারা তোমাকে নিয়ে কি বলছে পেছন ফিরে তা শুনতে গেলে, তুমিও যে হয়ে যাবে তাদের মতো গাধার পাল
হেমন্তের বৃষ্টি নেমেছে ধূসর শহর জুড়ে, তোমার না থাকা বৃষ্টি হয়ে সঙ্গ দিচ্ছে
শৈশবে এক জোনাকীকে খুন করেছিলাম বলেই কি পৃথিবীতে এত অন্ধকার! - প্রবর রিপন
শীত সেদিনই আমাকে মুগ্ধ করতে পারবে, যেদিন পৃথিবীর সবার শীতের কাপড় থাকবে।