#Quote
More Quotes
দ্বন্দ্ব মানে যুদ্ধ নয়, বোঝাপড়ার এক প্রয়াস। শান্তির পথ খুঁজতে হলে দ্বন্দ্বকে স্বীকার করতে হয়।
প্রেম মধুর অনুভূতি হলেও, প্রেমের সম্পর্কে দ্বন্দ্ব না থাকলে সম্পর্ককে আরও মজবুত করা যায় না।
দ্বন্দ্ব হলো জীবনের চলার সঙ্গী। যা শিখিয়ে যায় ধৈর্য আর ক্ষমার মানে।
জীবনে অনেক দ্বন্দ্বের সম্মুখীন হয়েছি, আর নিজেই সেগুলোর সমাধান করেছি, কারণ আমি কারও সাহায্যের উপর নির্ভরশীল হতে চাই নি।
চলার পথে দ্বন্দ্বের সংগ্রাম যত কঠিন হবে, সফলতায় সজ্জিত জীবন তত ভালো হবে।
দ্বন্দ্ব ছাড়া কোনো সম্পর্ক পরিপূর্ণ হয় না। বোঝাপড়াই সম্পর্কের শক্তি বাড়ায়।
বহু দ্বন্দ্ব, বাধা, সমস্যা পেরিয়ে আমি নিজের গন্তব্যে পৌঁছাতে পেরেছি, অনেক কাঠ খর পুড়িয়ে এসেছি আজ এই জায়গায়, কোনোদিন সময় করে বলবো সেই গল্প তোমাদেরকে।
পরনিন্দা সমাজের মাঝে দ্বন্দ্ব ও বিপদের জন্মদাতা হতে পারে।
অন্তর্দ্বন্দ্বই সবচেয়ে কঠিন লড়াই। সেখানে জয় মানেই নিজেকে খুঁজে পাওয়া।
মনুষ্যত্বের মূলে আর একটি প্রকাণ্ড দ্বন্দ্ব আছে, তাকে বলা যেতে পারে প্রকৃতি এবং আত্মার দ্বন্দ্ব। স্বার্থের দিক এবং পরমার্থের দিক, বন্ধনের দিক এবং মুক্তির দিক, সীমার দিক এবং অনন্তের দিক, এই দুইকে মিলিয়ে চলতে হবে মানুষকে।