#Quote

শিশুরা হচ্ছে ভেজা মাটির মতো, এর উপর যা কিছুই পতিত হয় তার ছাপ ফুটে ওঠে। তাই পথ শিশুদের পড়াশুনা ও উন্নত জীবনযাপনে সহায়তা করা উচিত, তবেই তারা ভালো মানুষ হয়ে উঠতে পারে।

Facebook
Twitter
More Quotes
অবুঝ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান করে তার মায়ের কাছে, ঠিক তেমনি ভাবে আমাদের উচিৎ আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া।
বয়স বাড়ার সাথে সাথে মেয়েরা ছেলেদের চেয়ে পৃথিবীটাকে অনেক বেশি পড়ে ফেলে। বুঝে যায়। জানে। ছেলেরা আজীবনের শিশু।বোকা। মেয়েরা চাইলে পারে না এমন কিছুই নেই। নিজের সকল অনুভূতি নিয়ন্ত্রণ করার অসাধারণ এক ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে তারা। তাই কী?
আমরা সাধারণত আমাদের শৈশবকালের জীবনটা খুব আনন্দ এবং উল্লাসে কাটাই বাবা-মার কোলে। তবে পথ শিশুরা আমাদের মত তাদের বাবা-মার আদর যত্ন না পেয়ে অসহায় হয়ে রাস্তায় মাঠে-ঘাটে ঘুরে বেড়ায়।
একটি শিশু সবচেয়ে বেশি পেয়ে থাকে তার মায়ের আশীর্বাদ। - রবার্ট ব্রুস
শিশুবয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ংকর ভার আর কিছুই নাই; তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিষিয়া বাহির করে অনেক বেশি। - রবীন্দ্রনাথ ঠাকুর
পথ শিশুদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই কচি, কমল মুখগুলো পরিচিত হয় নতুন অনেক অভিজ্ঞতার সঙ্গে। ওদের ভিতর কঠিন বাস্তবতা এমনভাবে জায়গা করে নেয়। ওরাই একসময় হয়ে যায় নেশাখোর, ছিনতাইকারী, টোকাই অথবা ফুল বিক্রেতা।
পথ শিশুদের কে নিয়ে বহু সংগঠন বিভিন্ন কাজ করে চলেছে, কিন্তু এইসব সংগঠন কখনোই পথ শিশুদের কে তাদের মাতৃকুলে বা হারিয়ে যাওয়া শৈশবে ফিরিয়ে দিতে পারবেন না।
পথ শিশুদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সবচেয়ে উত্তম পন্থা হল তাদেরকে আনন্দ দেওয়া।
শৈশব থেকেই শিশুদের মধ্যে খেয়াল রাখতে হবে। যেন তাদের মধ্যে হিংসার অনুভূতি না আসে।
শিশুদের মতো বৃদ্ধ লোকদের দেহেও এক সুন্দর শোভা বিস্তার করে। কত বৃদ্ধের মধ্যে সেই শোভা দর্শন করিয়া মুগ্ধ হই।