#Quote
More Quotes
প্রত্যেকে মানুষই হোক সে হিন্দু কিংবা মুসলিম বা বৌদ্ধ সে আমার ভাই।-মাদার তেরেসা
শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে– পথে তারি সকল বারি দিলে ঢেলে
ধূপের গন্ধ বিষাদ এনে সুর তুলেছে মন দেরাজে ফুলের মালা হোক না বাসি ঠাকুর তো রোজ মর্মে বাজে।
আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যা টুকু তোমার কাছে চেয়ে নিলাম।
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানজাতি গোত্র নাহি রবে। এমন সমাজ কবে গো সৃজন হবে। - লালন
সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণধারা– অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা ॥ চেয়ে থাকি যে শূন্যে অন্যমনে সেথায় বিরহিণীর অশ্রু হরণ করেছে ওই তারা ॥
সেদিন বৃষ্টি ছিলোনা ছিলো না মেঘ আকাশে প্রথম দেখেছিলাম তোমায় শরতের রোদ মাখা স্নিগ্ধ কোমল বাতাসে।
শ্রাবনের বৃষ্টি আহা!! সে দিনগুলি খুব মিস করি, যখন একটু বৃষ্টি দেখলেই বাড়ির সকলে মিলে চা পকোড়া নিয়ে দাদু দিদার থেকে গল্প শুনতে বসতাম!!
পৃথিবী যখন গরম আবহাওয়ায় উত্তপ্ত হয়ে থাকে, পরিবেশ থাকে গরম, যখন একটু বৃষ্টির জন্য অশান্ত হয়ে পড়ে আমাদের মন, তখন আমরা অপেক্ষা করি বর্ষার জন্য আর তখন আষাঢ় শ্রাবণের বৃষ্টি এসে উত্তপ্ততা শীতল করে দেয় অশান্ত মনকে। হিমেল হাওয়ার মেঘলা দিনের পরিবেশকে করে তোলে ঠান্ডা।
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ॥