#Quote
জল ঝরে জল ঝরে সারাদিন সারারাত –
অফুরান নামতায় বাদলের ধারাপাত। আকাশের মুখ ঢাকা, ধোঁয়ামাখা চারিধার, পৃথিবীর ছাত পিটে ঝমাঝম্ বারিধার। স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়, নদীনালা ঘোলাজল ভরে উঠে ভরসায়। উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের জলেজলে জলময় দশদিক টলমল, অবিরাম একই গান, ঢালো জল, ঢালো জল।
শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের।
ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের,
ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের। শুধু যেন বাজে কোথা নিঃঝুম ধুকধুক,
ধরণীর আশাভয় ধরণীর সুখদুখ।
Facebook
Twitter
More Quotes
পৃথিবীতে সবথেকে নির্লজ্জ হল মানুষের মন। ফিরবেনা জেনেও তার অপেক্ষায় বসে থাকে!
পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা – কর্মবিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, শর্ত নেই, স্বার্থ নেই, তিনি শুধুই নিঃস্বার্থ ভালোবাসা দিতে জানেন।
তোমার হাসি আমার পৃথিবী আলোকিত করে।
পৃথিবীর সবচেয়ে কম দামি জিনিস হল শুন্য পকেটের মানুষ..
তোমরা পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়া করো, আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন।
পৃথিবীতে অনেক ধরনের অসুখ আছে তবে তোমাকে আরেকবার চোখ ভরে দেখতে চাওয়ার অসুখটা বড্ড ভয়ঙ্কর!
পুরো পৃথিবী একদিকে আর তোরা অন্যদিক সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক,, তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু।
চোখের জল সবাই দেখতে পেলেও হৃদয়ের কষ্টগুলো কেও দেখেনা!
যার বাবা নেই তার অর্ধেক পৃথিবীটা নেই আর যার মা নেই তার পুরো পৃথিবীটাই নেই
পরিবারের সকলকে এক শুতোয় বাধতে পারলে পৃথিবীটাকে জান্নাতের বাগান বলে মনে হবে।