#Quote

শ্রাবণ মাস আসে মেঘের বাহার নিয়ে, ভিজিয়ে সিক্ত করে যায় মাটির বুক। প্রকৃতি যেন সেজে ওঠে এক নতুন মাধুর্য্য সহযোগে।

Facebook
Twitter
More Quotes
তুমি ভাবছ মেঘ করেছে, বৃষ্টি পড়বে অনেকক্ষণ আসলে তো মেঘ করেনি, মন খারাপের বিজ্ঞাপন। - রুদ্র গোস্বামী
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।
পৃথিবী যখন গরম আবহাওয়ায় উত্তপ্ত হয়ে থাকে, পরিবেশ থাকে গরম, যখন একটু বৃষ্টির জন্য অশান্ত হয়ে পড়ে আমাদের মন, তখন আমরা অপেক্ষা করি বর্ষার জন্য আর তখন আষাঢ় শ্রাবণের বৃষ্টি এসে উত্তপ্ততা শীতল করে দেয় অশান্ত মনকে। হিমেল হাওয়ার মেঘলা দিনের পরিবেশকে করে তোলে ঠান্ডা।
মেঘ রোদ্দুরে শুভদৃষ্টি, ট্রামলাইনও বাধাঁ সাতপাকে সিঁদুরে সেজেছে তিলোত্তমা, ভালবাসি বড় তোমাকে।
ওই পাহাড়ের চূড়ায় শুভ্র মেঘ জানে। পাহাড়ের বুকে কত অভিমান জমে আছে।
পৃথিবীর হয় না কিছু — সমস্তের তবু শেষ হয় —কীট যে ব্যর্থতা জানে পৃথিবীর ধুলো মাটি ঘাসে তারও বড় ব্যর্থতার সাথে রোজ হয় পরিচয়! যা হয়েছে শেষ হয়; শেষ হয় কোনোদিন যা হবার নয়! - জীবনানন্দ দাশ
আসুক বৈশাখ, চারিদিকে মেঘ, ধুয়ে যাক গ্লানি মুছে যাক পাপ ।
শ্রাবনের অঝোর ধারা বাঙালীর মনকে ভাবুক করে তোলে, প্রেমাতুর করে তোলে। কখনো কখনো মনটা অকারণে বিষাদাক্রান্তও হয়।
বাহিরে করছে মেঘের গর্জন বাচ্চারা সবাই থাকো ঘরে। যদি বাইরে যাও তাহলে বাজ পড়বে অনেক শব্দ করে।
অভিমানী মেঘ, টুকরো আবেগ, বিকেলবেলায় আঁকছি তোমায় গল্পগুলো সাথী হলো হলদে স্মৃতির অবাধ্যতায়।