#Quote
More Quotes
দিনগুলি যেমনই হোক, ঠিকই যায় কেটে। তবুও বল কি লাভ, পুরনো স্মৃতি ঘেটে। এ বছর পূর্ন হোক, তোমার সকল আশা। নববর্ষের এটাই আমার প্রত্যাশা।
সরিষা ফুলের কোমলতায় মিশে থাকে বাংলার মাটির সুর হলুদের ছোঁয়ায় সরিষা ফুল যেন প্রকৃতির এক মিষ্টি প্রেমের গল্প।
ঢাক ঢোল মাদলের তালে, রং বে-রঙের মনের দেয়ালে, বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে…শুভ নববর্ষ
বাংলার প্রতিটি উৎসব আমাদের হৃদয়ে বেঁচে থাকা একেকটি রঙিন গল্প।
ভূতরূপে সিন্ধুজনে গড়ায়ে পড়িল বৎসর কালের ঢেউ, ঢেউর গমনে নিত্যগামী রথ চক্র নীরবে ঘুরিল আবার আয়ুর পথে হৃদয় কাননে কত শত আশা লতা শুকায়ে মরিল হায়রে কব তা কারে, কবিতা কেমনে কি সাহসে আবার তা রোপিব যতনে সে বীজ, যে বীজ ভূতে বিভল হইল
শুভ পহেলা বৈশাখ! পুরনো গ্লানি ভুলে শুরু হোক নতুন যাত্রা।
টিকলি চুড়ি আর একটা শাড়ি এই তো আমার ছোট্ট সাজ তবু মনে হয় যেন পুরো বাংলাকে জড়িয়ে আছি।
নতুন বছর আসুক শুধু আনন্দের স্পর্শ নিয়ে, আমার তরফ থেকে তোমায় জানাই শুভ নববর্ষ।
সোনা দিয়ে তৈরী এ গ্রাম মায়া-মমতায় ঘেরা! সবুজ ঘাসেতে ভরা মাঠ-ঘাট দেখতে লাগে বেশ, গ্রাম-বাংলার রূপ যে কভু দেখা হয়না শেষ!
তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার, তাইতো আমি ভালোবেসে বলছি শুভ নববর্ষ! গুড বাই বলে শেষ করছি পুরোনো বছরের আশা, নতুন বছরের নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা