#Quote
কখনো কখনো আপনি কষ্ট পাবার কারণ খুঁজে পাবেন না। এই হুট করে মন ভার হলো, ঝুম বৃষ্টি, বজ্রপাতের আশংকা, বুক হু হু করা শূন্যতা, থেকে থেকে কান্না পাওয়া, হতাশা, প্রচন্ড ক্ষোভ এসব কেন হচ্ছে তার জবাব পাওয়া যায়না। শুধুমাত্র একটু একটু করে ফুরিয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে আসাটা টের পাওয়া যায়। মরে যেতে ইচ্ছে করে। কেন হয়? এমন কেন হয়?
এতো কিছু চেনা হয়ে গেলো অথচ নিজের মনটাই নিজের কাছে অচেনা হয়ে ধরা দেয় মুহূর্তে মুহুর্তে!
এসব কথা কাউকে বলা যায়না।
- কিঙ্কর আহসান
Facebook
Twitter
More Quotes by Kingkor Ahsan
কোথায় গেলে শান্তি পাবো? পাইনা কোনো খোঁজ! খুব গোপনে, বুকের ভেতর বৃষ্টি নামে রোজ। - কিঙ্কর আহসান
মানুষ পুড়ে গেলে খুব, চুপ হয়ে যায় আরও, রাখেনি খোঁজ, তাইতো নিখোঁজ, জানতে তাকে- এই গভীরে ডুবটা দিতে পারো! - কিঙ্কর আহসান
আজ যারা ফিরিয়ে দিচ্ছে কাল তারাই কাছে পাবার জন্য মরিয়া হয়ে উঠবে! - কিঙ্কর আহসান
ছেড়ে চলে যায় সবাই, বাসবে ভালো একটুখানি? নিজেই বুঝিনা নিজেকে, আমি মানুষটা কেমন জানি! - কিঙ্কর আহসান
বুকের ভেতর ঝড় অথচ মুখে হাসি, চোখ শান্ত, পারিনা আর, কসম- মন খারাপের কথা লুকাতে লুকাতে আমি ক্লান্ত!
জানি এভাবে ভাবা বারণ, মাঝে মাঝে তবু যায়না পাওয়া খুঁজে পৃথিবীতে থাকার কারণ! - কিঙ্কর আহসান
মানুষটা খুব অপছন্দের হলেও নিয়মের বাইরে গিয়ে আজ সামান্য এই লেখককে নিয়ে এক লাইনে একটা ভালো কথা বলে যান বলে দেখি! - কিঙ্কর আহসান
মানুষ আসলে কখনো ভালো থাকে না। মানুষ যা পারে তা হলো ভালো থাকার চেষ্টা করাটা। সমুদ্রের উঁচু নিচু ঢেউ বিপদ হয়ে যখন জীবনে আসে মানুষ তখন লড়াই করে টিকে থাকতে চায়। এই চেষ্টাটাই, চাওয়াটাই সব। সবাই আসলে নিজ নিজ জায়গা থেকে প্রবলভাবে একা। কতকিছু বলার থাকে, কতকিছু বোঝে না কাছের মানুষেরা! প্রচন্ড অভিমান বুকের ভেতর পুষে এক একটা দিন টেনে নিয়ে যাওয়া সহজ কথা নয়! তবুও মানুষ বাঁচে, বাঁচতে চায়। - কিঙ্কর আহসান
না পেতে পেতে অভ্যস্ত মানুষগুলো হুট করে জীবনে কিছু পেয়ে গেলে এই পাওয়াটাকে অপরাধ বলে মনে করে! - কিঙ্কর আহসান
কাল সকালে যদি আর জেগে ওঠা না হয়, না দেয় জানালায় রোদেরা এসে উঁকি, ছেপে দিও তবে শোক সংবাদ! 'একটা মানুষ মারা গেছে-চিরদুখী'। - কিঙ্কর আহসান