#Quote
মানুষ আসলে কখনো ভালো থাকে না। মানুষ যা পারে তা হলো ভালো থাকার চেষ্টা করাটা। সমুদ্রের উঁচু নিচু ঢেউ বিপদ হয়ে যখন জীবনে আসে মানুষ তখন লড়াই করে টিকে থাকতে চায়। এই চেষ্টাটাই, চাওয়াটাই সব। সবাই আসলে নিজ নিজ জায়গা থেকে প্রবলভাবে একা। কতকিছু বলার থাকে, কতকিছু বোঝে না কাছের মানুষেরা! প্রচন্ড অভিমান বুকের ভেতর পুষে এক একটা দিন টেনে নিয়ে যাওয়া সহজ কথা নয়!
তবুও মানুষ বাঁচে, বাঁচতে চায়।
- কিঙ্কর আহসান
Facebook
Twitter
More Quotes by Kingkor Ahsan
না পেতে পেতে অভ্যস্ত মানুষগুলো হুট করে জীবনে কিছু পেয়ে গেলে এই পাওয়াটাকে অপরাধ বলে মনে করে! - কিঙ্কর আহসান
কাল সকালে যদি আর জেগে ওঠা না হয়, না দেয় জানালায় রোদেরা এসে উঁকি, ছেপে দিও তবে শোক সংবাদ! 'একটা মানুষ মারা গেছে-চিরদুখী'। - কিঙ্কর আহসান
কেউই আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার কষ্ট, সীমাবদ্ধতা বুঝবেনা। নিজের বানানো যুক্তিতে নিজেকে নির্দোষ মনে করে আর বাকি সবাইকে অপরাধী ভেবে পাওয়া আত্মতৃপ্তির লোভ কেউ সামলাতে পারেনা। খুব দুঃখ, বিপদেও তাই কারও কাছে নিজেকে ব্যাখ্যা করে, বোঝানোর চেষ্টা করে আশ্রয় চাইবেন না। আশ্রয়ের জন্য, শান্তির জন্য বরং নিজের কাছেই ফিরুন, নীরব থাকুন। মানুষের নিজের চেয়ে আপন আর কেউ নাই। - কিঙ্কর আহসান
চুপ থাকা মানে দুর্বলতা নয়। সবকিছু মেনে নেবার আরেক নাম ভালোবাসাও হতে পারে। - কিঙ্কর আহসান
আমার হেরে যাওয়া দেখে পাশবিক আনন্দ পাও তাই, আমি তোমাকে জিতিয়েই যাই! - কিঙ্কর আহসান
আগুনে পুড়ে হয়ে গেছি ছাই, সব হারানো মানুষকে হারানোর ভয় দেখিয়ে লাভ নাই!
একটু বোঝা, হাতটা ধর, পাশে বয় না, আমি ভেঙেচুরে গেলে তোর কষ্ট হয়না? - কিঙ্কর আহসান
মানুষ পুড়ে গেলে খুব, চুপ হয়ে যায় আরও, রাখেনি খোঁজ, তাইতো নিখোঁজ, জানতে তাকে- এই গভীরে ডুবটা দিতে পারো! - কিঙ্কর আহসান
কিছুটা দূরত্ব থাকা ভালো। এতে অনেক বেশি কাছাকাছি হওয়া যায়! - কিঙ্কর আহসান
বয়স বাড়ার সাথে সাথে সমাজ আর পরিবারের চাপে মেয়েরা ছেলেদের চেয়ে পৃথিবীটাকে অনেকটা বেশি পড়ে ফেলে। বুঝে যায়, জানে,ছেলেরা আজীবনের শিশু, বোকা। নিজের সকল অনুভুতি নিয়ন্ত্রণ করার অসাধারণ এক ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে মেয়েরা। - কিঙ্কর আহসান