#Quote
আমায় মনে রেখো,
বিষন্ন বিকেল কিংবা মৌন সন্ধ্যায়,
যে লাশবাহী গাড়িটি ছুটে যায়,
তাতে আমার হয়েছিলো ঠাই-
ভালোবাসা, ঘৃণার কথা ভেবে স্মৃতির পাহাড় পোড়াই!
চলে গেলেও, মরে গেলেও পাশে থেকো,
মনে রেখো-
চাই টুকিটাকি মন খারাপ, ফুরিয়ে যাওয়া নিয়ে কথা হোক,
তোমাদের চোখে থাকবে তো আমাকে হারানোর শোক?
- কিঙ্কর আহসান
Facebook
Twitter
More Quotes by Kingkor Ahsan
আমাদের সবারই নিজেদের লেখা একটা গোপন সুইসাইড নোট থাকে! - কিঙ্কর আহসান
দূরের মানুষের করা অপমান, অবহেলা সহ্য করা যায় কারণ সেখানে সম্পর্কের দোহাই দেবার কেউ নেই। কাছের মানুষরা কিছু বললে বুকে লাগে। তাতে আকাশ ভেঙ্গে পড়ে! - কিঙ্কর আহসান
না পেতে পেতে অভ্যস্ত মানুষগুলো হুট করে জীবনে কিছু পেয়ে গেলে এই পাওয়াটাকে অপরাধ বলে মনে করে! - কিঙ্কর আহসান
একটু বোঝা, হাতটা ধর, পাশে বয় না, আমি ভেঙেচুরে গেলে তোর কষ্ট হয়না? - কিঙ্কর আহসান
বয়স বাড়ার সাথে সাথে সমাজ আর পরিবারের চাপে মেয়েরা ছেলেদের চেয়ে পৃথিবীটাকে অনেকটা বেশি পড়ে ফেলে। বুঝে যায়, জানে,ছেলেরা আজীবনের শিশু, বোকা। নিজের সকল অনুভুতি নিয়ন্ত্রণ করার অসাধারণ এক ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে মেয়েরা। - কিঙ্কর আহসান
ছেড়ে চলে যায় সবাই, বাসবে ভালো একটুখানি? নিজেই বুঝিনা নিজেকে, আমি মানুষটা কেমন জানি! - কিঙ্কর আহসান
মানুষটা খুব অপছন্দের হলেও নিয়মের বাইরে গিয়ে আজ সামান্য এই লেখককে নিয়ে এক লাইনে একটা ভালো কথা বলে যান বলে দেখি! - কিঙ্কর আহসান
কখনো কখনো আপনি কষ্ট পাবার কারণ খুঁজে পাবেন না। এই হুট করে মন ভার হলো, ঝুম বৃষ্টি, বজ্রপাতের আশংকা, বুক হু হু করা শূন্যতা, থেকে থেকে কান্না পাওয়া, হতাশা, প্রচন্ড ক্ষোভ এসব কেন হচ্ছে তার জবাব পাওয়া যায়না। শুধুমাত্র একটু একটু করে ফুরিয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে আসাটা টের পাওয়া যায়। মরে যেতে ইচ্ছে করে। কেন হয়? এমন কেন হয়? এতো কিছু চেনা হয়ে গেলো অথচ নিজের মনটাই নিজের কাছে অচেনা হয়ে ধরা দেয় মুহূর্তে মুহুর্তে! এসব কথা কাউকে বলা যায়না। - কিঙ্কর আহসান
কিছুটা দূরত্ব থাকা ভালো। এতে অনেক বেশি কাছাকাছি হওয়া যায়! - কিঙ্কর আহসান
বই পড়ে বুঝে যাও সব, মাধ্যাকর্ষণ,ভর, উচ্চতা, তাপ, মানুষের মুখ পড়তে পারো? পড়ে কেন বোঝোনা আমার মন খারাপ! - কিঙ্কর আহসান