#Quote
More Quotes
আপনার একটা বিষয়ে এখনও অজানা রয়েছে আর সেটি হল যে, আপনার শরীরে থাকা চোখদুটি যে পরিমাণ কাজ করতে পারবে। সেই পরিমান কাজ আপনার দুই হাতের আঙ্গুল দিয়ে করা সম্ভব হবে না।
আপনার চোখ তারার দিকে এবং আপনার পা মাটিতে রাখুন। দেখবেন আপনি নিমিষেই অন্যের আদর্শে পরিণত হয়েছেন। – মার্ক রুজভেল্ট
হৃদযের সীমানায় রেখেছি যারে হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালবাসি
মেঘ জমেছে চোখের পাতায় কখন যে কী হয় ভালোলাগা, ভালো থাকার ব্যর্থ কিছু অভিনয়।
কিছু কষ্ট এমন হয়, যা কাউকে বোঝানো যায় না, শুধু নিজেকে খেয়াল করে যেতে হয়।
কত লোকের চিতায় ইছামতীর জল ধুয়ে নিয়ে গেল সাগরের দিকে, জোয়ারে যায় আবার ভাঁটায় উজিয়ে আসে, এমনই বারবার করতে করতে মিশে গেল দূর সাগরের নীল জলের বুকে। যে কত আশা করে কলাবাগান করেছিল উত্তর মাঠে, দোয়াড়ি পেতেছিল বাঁশের কঞ্চি চিরে বুনো ঘোলডুবরির বাঁকে, আজ হয়তো তাঁর দেহের অস্থি রোদ-বৃষ্টিতে সাদা হয়ে পড়ে রইল ইছামতীর ডাঙ্গায়। কত তরুণী সুন্দরি বধূর পায়ের চিহ্ন পরে নদী দুধারে, ঘাটের পথে, আবার কত প্রৌঢ় বৃদ্ধার পায়ের দাগ মিলিয়ে যায়। গ্রামে গ্রামে মঙ্গলশঙ্খের আনন্দধ্বনি বেজে ওঠে বিয়েতে, অন্নপ্রাশনে, উপনয়নে দুর্গাপূজোয়, লক্ষ্মীপুজোয়। সেসব বধূদের পায়ের আলতা ধুয়ে যায় কালে কালে, ধূপের ধোঁয়া ক্ষীণ হয়ে আসে। মৃত্যুকে কে চিনতে পারে, গরীয়সী মত্যমাতাকে?
কল্পনায় হাসি। আবার সেই কল্পনাতেই চোখ ভেজে।
মানুষের চোখে নিজেকে মাপতে নাই, নিজেকে মাপতে হয় আসমানের আয়নায়
তুমি তখনই সফল যখন তোমার চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো একজন বন্ধু পাশে থাকবে।
তোমার চোখের জ্যোৎস্না আমার রাতের আলো তুমি ছাড়া জীবন অন্ধকার।