#Quote
More Quotes
পুরুষ মানুষের জীবনে কেউ বলে না তোমার চোখে জল কেন?, কেউ ভাবে না তোমার কষ্ট কী? কারণ, সবাই ধরে নেয়—তুমি পুরুষ, তোমার কষ্ট থাকতে নেই!
চোখে জল না থাকলেও, কষ্টটা থাকে বুকের গভীরে—নিজেদের জন্য।
চুপ থেকে কথা হোক আজ, হাতে হাত রেখে! নীরবতা ভাষা খুঁজে পাক, শুধু তোরই চোখে।
কিছু কষ্ট বলে না, শুধু চোখে ভাসে।
চোখের নেশায় মজে আছি তোমার, যে কেউ প্রেমে পড়বে এই চোখের। আমার কি দোষ বলো।
চোখ সবকিছু দেখতে সাহায্য করে কিন্তু নিজেকে দেখতে পায় না। – স্পেনসার
যারা চোখের জল ফেলে ঘুমিয়ে পড়ে তারাই জানে ভালোবাসা কতটা ভয়ংকর হতে পারে
দূর পাহাড়ে ঘুরতে যাবো প্রিয়া তোমার সাথে জুম ঘরেতে বসে দুজন দেখবো আকাশ রাতে, চলার পথে ক্লান্ত হয়ে তাকাবে আমার পানে এক পলকেই বুঝে নেবো চোখের ভাষার মানে।
কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে, তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে, তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে।
মনের কথা বলতে না পারলেও চোখে সব লেখা থাকে।