More Quotes by Nirmalendu Goon
সবাই যে জাল ছিঁড়তে জানে সময় কি আর সে জাল টানে? আমিও সেই জাল টানি না। তোর প্রেমের ঐ সিংহাসনে, সবাই কি আর বসতে জানে?
আমি চলে যাব পার হয়ে নদী থামব না মোটে, দেখবে তোমার আকাশে তখন কত তারা ফোটে।
আমি কতো ভালোবাসা দু’পায়ে মাড়িয়ে অবশেষে, কল্পনার মেঘলোক ছেড়ে পৌঁছেছি বাস্তব মেঘে। আজ রাত বৃষ্টি হবে মানুষের চিরকাম্য দাবির ভিতরে।
হয় নিদ্রা আসুক,না হয় এক্ষুনি অবসান হোক এই অসহায় রাত্রির।
তুমি লহ নাই ভালোবাসিবার দায়, দু'হাতে শুধুই কুড়িয়েছো ঝরা ফুল। কৃষ্ণচূড়ার তলে,আমি বসে একা বুনিয়াছি প্রেম ঘৃণা বুনিবার ছলে। - নির্মলেন্দু গুণ
আমার চুল পেকেছে তোমার জন্য,আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।তারপরঅনেকদিন পর একদিন তুমিও জানবে,আমি জন্মেছিলাম তোমার জন্য।শুধু তোমার জন্য।
শুধু তোমাকে একবার ছোঁব, শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ। - নির্মলেন্দু গুণ
ভাসাও আমারে অকূল সাগরে, নিয়ে চলো প্রিয় যতো দূরে। সেই মহাসিন্ধু দেখাও আমারে, যার শেষ নাই, – নাই তীর যে।
যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা যুদ্ধ মানে আমার বিরুদ্ধে আপনার অবহেলা
রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো। - নির্মলেন্দু গুণ