#Quote
More Quotes
দীর্ঘশ্বাস একটি নিরব কান্না। যার কোনো অশ্রু নেই৷ আছে শুধু আক্ষেপ আর না পাওয়ার কষ্ট ।— সমরেশ মজুমদার
কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অবাক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি - এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে। -- হুমায়ূন আহমেদ
দীর্ঘশ্বাস হল একটি নীরব কান্নার মত, এক্ষেত্রে কারও চোখ থেকে কোনো অশ্রু বিন্দু গড়িয়ে পড়ে না, থাকে শুধু আক্ষেপ আর মনের কোনো আশা পূরণ না হওয়ার কষ্ট ।
বিশাল রাতের আকাশে অর্ধচন্দ্রের মতো, একাকিত্ব প্রতিধ্বনিত হয়, একটি আন্তরিক দীর্ঘশ্বাস। আল্লাহ তা 'আলার পথনির্দেশক হাতের আশ্রয় প্রার্থনা করা, একাকীত্বে, সহ্য করার শক্তি খুঁজে পাওয়া।
এই শূন্য ঘরে, এই নির্বসনে কতোকাল, আর কতোকাল! আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি, উদ্যানে উঠেচে ক্যাকটাস্ত কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই, শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি- মহাদেব সাহা
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে। - রবীন্দ্রনাথ ঠাকুর
প্রয়াস এবং সংকটের সময়ে, আপনি এক বা দুই দীর্ঘশ্বাস নেওয়ার মাধ্যমে মানসিক শান্তি অর্জন করতে পারেন।
তোমাকে না পাওয়া নিয়ে আমার মনে কিছু দুঃখ ছিল, কিছু দীর্ঘশ্বাস ছিল, কিছু পুরোনো ভুল ছিল, কিন্তু শুধু তুৃমিই ছিলে না৷-সংগৃহীত
কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে, কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে ঝরাবে না শিশির ।
বিফল হলে হতাশার দীর্ঘশ্বাস ফেলে বসে থাকার চেয়ে, আরেকবার চেষ্টা করা ঢের ভালো।— স্বামী প্রণবানন্দ