#Quote
হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা.) বলেছেন, আল্লাহ বলেন- কারবারের দুই অংশীদারের কোন একজন যে পর্যন্ত খেয়ানতে লিপ্ত না হয় সে পর্যন্ত আমি তাদের সঙ্গেই অবস্থান করি। কিন্তু তাদের কেউ যখন খেয়ানত শুরু করে, তখন আমি তাদেরকে পরিত্যাগ করি। অন্য এক বর্ণনা মতে তখন তাদের মাঝখানে শয়তান এসে যায়। (আবু দাউদ)
Facebook
Twitter
More Quotes
সেসব লোক, যাদের ব্যবসা- বাণিজ্য এবং ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে এবং সালাত কায়েম ও জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না, তারা ভয় করে সে দিনকে যেদিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে’ (২৪ সংখ্যক সূরা আন নূর। আয়াত ৩৭)
একটি সুখের সংসারকে ধ্বংস করার উদ্দেশ্যে শয়তান যতগুলো অস্ত্র আবিস্কার করেছে তাদের মধ্যে মারাত্নক একটি অস্ত্র হল প্রতি কথায় স্ত্রীর ঘ্যানর ঘ্যানর।
আপনার যদি প্রয়োজন না হয় তবে টাকা নিয়ে চিন্তা করবেন না। আজকের তুলনায় ব্যবসা শুরু করা সস্তা ।— নোয়া এভারেট
সততা ব্যবসায়িক সফলতার প্রধান স্তম্ভ।
নিজ হাতে কাজ করা এবং হালাল পথে ব্যবসা করে যে উপার্জন করা হয় তা-ই সর্বোত্তম।
পরিতাপ সে সব পরিমাণকারীদের জন্য, যারা লোকের কাছ থেকে পরিমাণে পুরোপুরিই গ্রহণ করে। কিন্তু তাদেরকে দেয়ার বেলায় পরিমাণে কম দেয়।’ (সুরা মুতাফফিফীন ১-৩)
যারা মিথ্যা কথা বলে, তারা শয়তানের অনুসারী। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না।
ব্যবসা শুরু করার জন্য কি কি দরকার ? তিনটি সহজ বিষয়ঃ আপনার পন্য সম্পর্কে অন্যের চেয়ে বেশী জানুন, গ্রাহকের চাহিদা জানুন এবং সফল হওয়ার তীব্র ইচ্ছা রাখুন । — ডেভ থমাস
ব্যবসা এর শুধুমাত্র দুটি কাজ – মার্কেটিং এবং নতুনত্ব । — পিটার ড্রকার
ব্যবসা-বাণিজ্য জীবিকা উপার্জনের সর্বোত্তম পেশা হওয়ায় মহানবী (ছাঃ), খুলাফায়ে রাশেদীনসহ অধিকাংশ ছাহাবী এর মাধ্যমেই জীবিকা নির্বাহ করতেন।