#Quote
More Quotes by Rabindranath Tagore
আমি পাইলাম , আমি ইহাকে পাইলাম। - রবীন্দ্রনাথ ঠাকুর
সঞ্চয়ের বড়ো দুর্জয় নেশা ...আমাদের দেশে ইহাকেই বলে নিরানব্বইয়ের ধাক্কা।- রবীন্দ্রনাথ ঠাকুর
পুরুষের বুদ্ধি খড়গের মতো, শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম-কাটা ছুরির মতো, যতই ধার দাওনা কেনো, তাতে বৃহৎ কাজ চলে না।
তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি ! - রবীন্দ্রনাথ ঠাকুর
খেয়াঘাটে ওঠে গান অশ্বথতলে , পান্থ বাজায়ে বাঁশি আন্মনে চলে । ধায় সে বংশীরব বহুদূর গাঁয় , জনহীন প্রান্তর পার হয়ে যায়।
নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। - রবীন্দ্রনাথ ঠাকুর
গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ । - রবীন্দ্রনাথ ঠাকুর
অপর ব্যাক্তির কোলে পিঠে চড়িয়া অগ্রসর হওয়ার কোন মাহাত্ম্য নাই - কারণ চলিবার শক্তিলাভই যথার্থ লাভ, অগ্রসর হওয়া মাত্র লাভ নহে।
তোমার প্রজাপতির পাখা আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান। - রবীন্দ্রনাথ ঠাকুর
যে ছেলে চাবামাত্রই পায়, চাবার পূর্বেই যার অভাব মোচন হতে থাকে; সে নিতান্ত দুর্ভাগা। ইচ্ছা দমন করতে না শিখে কেউ কোনকালে সুখী হতে পারেনা। - রবীন্দ্রনাথ ঠাকুর