#Quote
More Quotes by Rabindranath Tagore
আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা। - রবীন্দ্রনাথ ঠাকুর
আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস– দীর্ঘ দিবস, দীর্ঘরজনী, দীর্ঘ বরষ-মাস ।যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত পাই গো। - রবীন্দ্রনাথ ঠাকুর
লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই ! - রবীন্দ্রনাথ ঠাকুর
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। - রবীন্দ্রনাথ ঠাকুর
চাঁদের মতো সোনার মুখ ধরো, অপরূপ হৈয়া হরি, প্রকৃতি করিয়া সেই বিধি দিয়া রাখো আমি যোগী তোরি - রবীন্দ্রনাথ ঠাকুর
সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালবাসার স্বাদ থাকেনা - তরকারীতে লঙ্কামরিচের মত। - রবীন্দ্রনাথ ঠাকুর
শর ভাবে, ছুটে চলি, আমি তো স্বাধীন, ধনুকটা একঠাঁই বদ্ধ চিরদিন। ধনু হেসে বলে, শর, জান না সে কথা- আমারি অধীন জেনো তব স্বাধীনতা।- রবীন্দ্রনাথ ঠাকুর
পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ। - রবীন্দ্রনাথ ঠাকুর
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে। - রবীন্দ্রনাথ ঠাকুর
মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন। - রবীন্দ্রনাথ ঠাকুর