#Quote
More Quotes
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি- দখিন দুয়ার গেছে খুলি? বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?- সুফিয়া কামাল
নিজের জগতে রাজা হতে হয়, অন্যদের দাস নয়।
যখন বইয়ের পাতা উল্টাই আর নতুন কোনো জগতে হারিয়ে যাই, সেই মুহূর্তগুলো এক অনন্য আনন্দ দেয়। পড়ার সময়ের সেই নিঃশব্দ মুহূর্তগুলো আমাদের মনের জানালা খুলে দেয়।
আমরা সবাই এই সাদা-কালো জগতে রঙ খুঁজে বের করার চেষ্টা করছি।
পলাশের রঙিন পাতা আর কোকিলের সুরে বসন্ত জীবনের প্রেমের গান গায়।
বসন্তের প্রতিটি দিন যেন নতুন শুরুর বার্তা নিয়ে আসে।
কিন্তু সব ভালো লাগাই তো জীবনে চিরস্থায়ী হইয়া থাকে না। শুধুমাত্র কল্পনার জগতে সেইসব ঘটনাকে মেলিয়া ধরিয়া কিঞ্চিৎ সুখ অনুভব করা যায়। ইহাই কি কম সৌভাগ্য!
বসন্ত এসে গেছে! হিমেল হাওয়ার বিদায়, প্রকৃতির বুকে নতুন প্রাণের জাগরণ। ফাগুনের রঙে রাঙিয়ে নাও তোমার মনের আকাশ!
নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝত যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে, সবচেয়ে বড় নির্যাতন হল- মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া। - তসলিমা নাসরিন
প্রকৃতি যখন বসন্তে সেজে ওঠে, তখন হৃদয়ে বেজে ওঠে ভালোবাসার সুর।