#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন কঠিন হয়েছি শেষে, হয়েছি জমাট শীলা। তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে একরাশ জলের আকুতি, ঝর্ণার মতো তারা নেমে জেতে চায় কিছু মাটির শরীরে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কিছুটা হিংস্র বিদ্রোহ চাই কিছুটা আঘাত রক্তে কিছুটা উত্তাপ চাই, উষ্ণতা চাই চাই কিছু লাল তীব্র আগুন।
তুমি রেশমী হাতে বুলোতে পরশ রাত্রি নিশ্চুপ হেঁটে যেতো শরীর বেয়ে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
যুবতী বুক থেকে ঝলমলে তলপেট উলঙ্গ কোরে বিনিময়ে দুখানা ঝলসানো রুটি নিলো।
আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা।
মনে হলো একবার তুলে এনে রাখি তারে বুকের নিকটে।
অথচ দ্রাক্ষার রসে নিমজ্জিত আজ দেখি আরশিমহল, রাখালের হাত দুটি বড় বেশি শীর্ণ আর ক্ষীণ, বাঁশি কেনা জানি তার কখনোই হয়ে উঠে নাই। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তবু তুমিও বলতে পারছো না - না, নেই, কোথাও নেই,আমার কোথাও আজ তার ছায়া নেই, সে নেই কোথাও- বৃষ্টির জলের দাগ মুছে গেছে একদিন সকালের রোদে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রাতের সুতীব্র স্রোত হুহু কোরে টেনে নিয়ে যায় , ফিরে এসো নিশ্চয়তা , ফিরে এসো রোদের সকাল ।
তুমি জানো না__আমি তো জানি,কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে এতো গান, এতো হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ