#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
বৈশাখি মেঘ ঢেকেছে আকাশ,পালকের পাখি নীড়ে ফিরে যায় ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন? নীল অভিমান পুড়ে একা আর কতোটা জীবন? কতোটা জীবন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
সহজে যদিও ভালোবেসে ফেলি সহজে থাকি না কাছে, পাছে বাঁধা পড়ে যাই। বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে, আমি শুধু যাই দূরে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
বিদায়ের সেহনাই বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি অজান্তেই চমকে ওঠি জীবন, ফুরালো নাকি! এমনি করে সবাই যাবে, যেতে হবে।
হয়েছো গোপন ঘুন, শাঁস কাটো লুকায়ে ভেতরে – পুড়ে মরি, কেমনে গো আমি তারে বাইরে দ্যাখাবো!
কিছুটা হিংস্র বিদ্রোহ চাই কিছুটা আঘাত রক্তে কিছুটা উত্তাপ চাই, উষ্ণতা চাইচাই কিছু লাল তীব্র আগুন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
অতোটা প্রেমের প্রয়োজন নেই ভাষাহীন মুখ নিরীহ জীবন প্রয়োজন নেই— প্রয়োজন নেই
বিস্মৃতির বাসস্ট্যান্ডে দাড়িয়ে রয়েছি একা, কেউ আসছে না। না স্বপ্ন, না ঘুম, কেউ নয়। আঁধারপুরের বাস কতোদূর থেকে তুমি আসো। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আর কী অবাক! ইতিহাসে দেখি সব লুটেরা দস্যুর জয়গানে ঠাঁসা, প্রশস্তি, বহিরাগত তস্করের নামে নানারঙা পতাকা ওড়ায়। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমার কাছেই সকল কথা অন্তরঙ্গ বলছি একা এমনি ভাবে বলেই যাব।।
জেগে আছি, জেগে আছি- যতদূরে যাও জেনো রাত্রির ঘরে আমারো একখানা জানালা আছে, চৈত্রের সব পাখি- সব ফুল- সব প্রতীক্ষারা এই নিশব্দ জানালার কাছে নত হয়ে আসে অঙ্গের সুষমা খুলে যায় সৌরভরাশি। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ