More Quotes
যদি রবের নাম আর রাহমান না হতো! তাহলে কবে আমরা ধুলির সাথে মিশে যেতাম।
প্রেমের নাম বেদনা, সে কথা তো বুঝিনি আগে। দুটি প্রানের সাধনা, কেন যে বিদূর লাগে।
আমরা মানুষ কতই না বোকা, দুনিয়ার লাভের আশায় পরকালের সুখ থেকে বঞ্চিত হই।
আমরা আমাদের আমাদের মনের চিন্তা ভাবনার জন্য আমরা নিজেরাই ভুল বোঝাবুঝিতে আক্রান্ত হই।
কখনো বাগান, কখনো দিগন্ত কখনো শ্রাবণ, কখনো বসন্ত আমি সেই তোমাকেই খুঁজি
আমাদের জীবনে আমরা কলুর বলদের মতো চোখে ঠুলি পরেছি, মাড়াইয়ের গরুর মতো মুখে টোপর পরেছি, আর একই চক্রে ঘুরছি। আমরা দেখি না, আমরা খাই না। শুধু তা–ই না, আমরা বলিও না। সৈয়দ শামসুল হক লিখেছিলেন, মানুষের চোখ আছে তা দেখবার জন্য শুধু নয়, কাঁদবারও জন্য। আমরা বলি, মানুষের মুখ আছে, তা কেবল খাওয়ার জন্য নয়, বলবারও জন্য। আমাদের মুখে আমরা মুখোশ পরে আছি। আমরা মুখ দেখাব না এবং আমরা কিছু বলবও না। বোবার শত্রু নেই। - আনিসুল হক
আমরা সবাই একই বইতে পড়ি, তারপর জীবনে আমরা সবাই একই পাতায় নয়।
প্রেমে-পড়া আর রাজনীতি করার মধ্যে মেটাফরিক মিল খুঁজে পাই তারুণ্যে প্রেমে পড়ে সুন্দর মুখ দেখে, আর তরুণোত্তীর্ণে শরীর দেখে তেমনি তরুন বয়সে রাজনীতি করে আদর্শ দেখে আর বার্ধক্যে এসে মন্ত্রীত্ব দেখে।
আল্লাহ সুবহানান ওয়া তায়ালা ইবলিসকেও ফিরিয়ে দেন নি, আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দিবেন, নিরাশ করবেন।
শোনা যায় ভোরের আযান আর কোকিলের কলতান আর ফেসবুকে জ্বল-জ্বলন্ত নববর্ষের জয়গান