#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
একজন মহান শিক্ষক জ্ঞান,অদম্য ইচ্ছা আর করুনার দ্বারা নির্মিত হন। - এ. পি. জে. আব্দুল কালাম
সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
জীবন হলো এক জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার। - এ. পি. জে. আব্দুল কালাম
যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো। - এ পি জে আব্দুল কালাম
গোটা মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ, যারা স্বপ্ন দেখে এবং কাজ করে তাদেরই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। - এ. পি. জে. আব্দুল কালাম
যারা হৃদয় দিয়ে কাজ করতে পারেনা, তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন, এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা। - এ. পি. জে. আব্দুল কালাম
সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। - এ. পি. জে. আব্দুল কালাম
বৃষ্টির সময় প্রত্যেকটি পাখিই কোথাও না কোথাও আশ্রয় পায়। কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। - এ. পি. জে. আব্দুল কালাম
তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো- তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস রাখতে হবে। মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে। নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে। - এ পি জে আব্দুল কালাম