More Quotes by Probar Ripon
পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পথ - নিজের কাছে ফেরার পথ
কি সুন্দর বাতাস, যেনো আমাকে বিদ্রুপ করছে - কেনো তোর ডানা নেই!
আলুভর্তা, ডিমভাজি থেকে মুক্তি পেতে বিয়ে করে মানুষেরা একসময় টের পায়, আলুভর্তা আর ডিমভাজিই পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির খাবার
নিজেকে সময় দাও, অন্যরা তোমার সময় নিয়ে তোমাকে নিঃস্ব করবে কিন্তু তোমার নিঃস্বতার জন্য কোনো দায় নেবে না
স্ত্রী-পুরুষগত প্রেমের ন্যায় প্রবল শক্তি আর কিছু আছে কি না সন্দেহ ।
শৈশবে এক জোনাকীকে খুন করেছিলাম বলেই কি পৃথিবীতে এত অন্ধকার! - প্রবর রিপন
দেয়ালের নীরব গায়ে কিছু লেখা নেই তুমি ছাড়া
মানুষের চরিত্র যত বিচিত্রই হোক, ছুরির চরিত্র কিন্তু একই রকম
কবিতাটা শোনার সময় মনে করতে পারছিলাম না এটা আমার লেখা, পরে নৈঃশব্দের মৃত্যু নাম দেখে মনে পড়লো ১৮ - ১৯ বছর আগে লেখা কবিতা বলে কথা
আত্মহত্যাও তো নয় নিজেকে হত্যা। যাকে আমি নিজ বলি তা তো অন্যদের তৈরী করা এক কংক্রিট 'অপর'