More Quotes by Probar Ripon
ভাবছো মানিব্যাগ বয়ে নিয়ে বেড়াচ্ছো পকেটে, আসলে তোমার মানিব্যাগ তোমাকে বয়ে নিয়ে যাচ্ছে
কেউ ভালোবেসে ফেললে ভয়ে ভয়ে থাকি, এই সেই মানুষ যে আমাকে একসময় ঘৃণা করবে সবচেয়ে বেশী
প্রিয় জীবনানন্দ, এই বাংলায় আর না ফিরে আসাই ভালো, মৃত্যুর আঁধার যে এখানে শুধু শঙ্খচিল আর শালিখ শিকারীর রুপ নিলো
আর কোনো কারণ নেই, কারণ একটাই, কাউকে ভালোবাসার চেয়ে ঘৃণা করা সহজ বলেই পৃথিবীতে এত ঘৃণার মানুষ।
স্কুল জীবনে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর সাহসী মানুষ মনে হতো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা গান গাইতো
আগুনের কি গরীবদের সাথে শত্রুতা আছে? আগুন শুধু লাগে বস্তিতে, কারখানাতে - কিন্তু কারখানার ধনী মালিকের প্রাসাদে নয়!
মৃত্যু অতটা দুঃখের নয়, যতটা দুঃখের নিঃশ্বাস নিয়েও বেঁচে না থাকা।
আমি তার কথা শুনতে রাজী, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলো, এক অন্যায়ে চুপ থেকে আরেক অন্যায়ে যে সোচ্চার হয়েছে, আমি তাকে সন্দেহ করি
একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা ছাড়া, মানুষে মানুষে আর তেমন কোনো সুতীব্র সম্পর্ক নেই
দরজা খুলে গেছে! স্বর্গের না আবার নরকের, তা সময় বলে দেবে