#Quote
More Quotes
কল্পনা নির্ভর বই পাঠ করার মধ্য দিয়ে চরিত্রের সঙ্গে সুখ দুঃখ অনুভূতির একাত্মবোধ গড়ে ওঠে যার ফলে বাস্তব জীবনেও পাঠক পাঠিকারা অনেক বেশি সহানুভূতিপ্রবণ হৃদয়ের হয়ে থাকেন ।
আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে সব কিছু মূর্ত করে , তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো সঞ্চার করে যাবতীয় অন্ধকারকে দূরীভূত করে চেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে দৃশ্যমান করে তোলে ।
ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।
যেইদিন থেকে বইয়ের পাতায় হারিয়ে যাওয়া শিখে গেছি, সেইদিন থেকে পৃথিবীর শব্দও নীরব হয়ে গেছে!
বই মেলা মানে চারিদিকে নুতন বইয়ের, নুতন সব গন্ধ, এ বই বলে আমি ভালো, তো ও বই বলে আমি ভালো- এ নিয়ে শুরু হয় তুমুল এক দ্বন্দ্ব!
বই পড়া মানে নিজের ভিতরের দরজাগুলো একে একে খুলে ফেলা, যেখানে আমি, তুমি, আর সময় মিলে একসাথে চুপ করে বসে থাকি।
প্রথমে আপনার পছন্দের বই গুলি পড়ে ফেলুন। নাহলে পড়ে সুযোগ পাবেন না। – হেনরি ডেভিড থোরো
বই বিশ্বাসের অঙ্গ, বই মানব সমাজকে টিকাইয়া রাখিবার জন্য জ্ঞান দান করে।
বই পড়ার অভ্যাস নেই আর পড়তে জানে না এমন লোকের মধ্যে কোন পার্থক্য নেই।
আপনি একবার পড়তে শিখলে, আপনি চিরতরে মুক্ত হবেন। – ফ্রেডরিক ডগলাস