#Quote

বাবা মা আমাদের প্রথম শিক্ষক, কিন্তু আসল শিক্ষক হলেন প্রাতিষ্ঠানিক শিক্ষক যারা আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলেন - রেদোয়ান মাসুদ

Facebook
Twitter
More Quotes by Redwan Masud
একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারির প্রিয়জন হওয়া অনেক সম্মানের, গৌরবের।
মন অনেক কিছুই চাইবে কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়।
মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে, বিবেকে বাঁধে তাদের জীবনে কখনো সুখ হয় না, দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে।
মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র
কষ্ট মানুষের কাজের গতি বাড়ায় আর হতাশা গতি একবারে শ্লথ করে দেয়
পাথর ছোড়ার আগে পাথর তোলার শক্তি অর্জন করতে হয়, না হলে ঐ পাথরের নিচে পড়েই মরতে হয়।
কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার চেয়ে কথা না বলাতে হাজারগুণ বেশি কষ্ট পায়।
মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই কথা। – রেদোয়ান মাসুদ
প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে।
পাখি স্বাধীনভাবে উড়তে পারে ততক্ষণই যতক্ষণ তার ডানা মুক্ত থাকে কিন্তু সেই ডানায় যখন তার বাচ্চা থাকে তখন সে আর স্বাধীনভাবে উড়তে পারে না। তাকে খুব সাবধানে উড়তে হয়।