#Quote
More Quotes by Redwan Masud
কষ্ট মানুষের কাজের গতি বাড়ায় আর হতাশা গতি একবারে শ্লথ করে দেয়
জীবন চলার পথে বাঁধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোন অবকাশ নেই,যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে।
পাখি স্বাধীনভাবে উড়তে পারে ততক্ষণই যতক্ষণ তার ডানা মুক্ত থাকে কিন্তু সেই ডানায় যখন তার বাচ্চা থাকে তখন সে আর স্বাধীনভাবে উড়তে পারে না। তাকে খুব সাবধানে উড়তে হয়।
যারা মানুষকে নির্দিধায় ঠকাতে পারে তারা জীবনে সুখী, আর বাকিরা জীবনে দুঃখি।
পাথর ছোড়ার আগে পাথর তোলার শক্তি অর্জন করতে হয়, না হলে ঐ পাথরের নিচে পড়েই মরতে হয়।
প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল। আর এ জন্যেই মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে।
বাঁকা পথে হাঁটলেও পথ হারাইয়ো না, যে পথ তুমি হারিয়ে ফেলবে হয়তবা সে পথ আবার খুঁজে পাবে কিন্তু যে সময়টুকু পিছনে ফেলে আসবে সে সময় আর ফিরে পাবে না।
রাজনীতি হলো দেশ শাসনে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের মূল হাতিয়ার কিন্তু যদি সমাজের ভালো মানুষেরা রাজনীতিতে আসতে ভয় পায় তাহলে দেশের ধ্বংস অনিবার্য।
সুখ আর শোক দুইটাই বিলাসিতা যা পুরুষের ক্ষেত্রে মানায় না।
বাবা মা আমাদের প্রথম শিক্ষক, কিন্তু আসল শিক্ষক হলেন প্রাতিষ্ঠানিক শিক্ষক যারা আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলেন - রেদোয়ান মাসুদ