#Quote
More Quotes by Redwan Masud
জীবনে যে পরিমান ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব, কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমান অবহেলা পেয়েছি তা দিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব না।
পুরুষের পুরুষত্বের গর্বই হলো নারীর প্রতি অবহেলার মূল কারণ।
পৃথিবীর সবচেয়ে বড় বড় অপরাধগুলো সংঘটিত হয় কলম দিয়ে অথচ মানুষ গালি দেয় অস্ত্রকে।
একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারির প্রিয়জন হওয়া অনেক সম্মানের, গৌরবের।
টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়।
যার জীবনই বিষাদের তার বিলাসিতা করতে নেই। কারণ বিলাসিতা থেকে আবার নতুন বিষের জন্ম হয়।
কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়।
কষ্ট মানুষের কাজের গতি বাড়ায় আর হতাশা গতি একবারে শ্লথ করে দেয়
আয়না দিয়ে মানুষ সৌন্দর্য দেখে না, দেখে কোথায় অসৌন্দর্য আছে।
বাঁকা পথে হাঁটলেও পথ হারাইয়ো না, যে পথ তুমি হারিয়ে ফেলবে হয়তবা সে পথ আবার খুঁজে পাবে কিন্তু যে সময়টুকু পিছনে ফেলে আসবে সে সময় আর ফিরে পাবে না।