#Quote
More Quotes by Zunayed Evan
নষ্ট করো না আমাকে, নষ্টরা কষ্ট পায়। কষ্টরাই আবার নষ্ট করবে তোমাকে।
এই পৃথিবীতে কেউই কারো জন্য অপরিহার্য নয়!
মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার মত কিছু থাকে না, আর যখন অনেক কথা থাকে কিন্তু সে বলতে পারে না।
মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই। জীবনের কাছে সবাই বন্দী আর মৃত্যুর কাছে জীবন বন্দী !
তোমার সাথে আমার পার্থক্যটা এখানেই যে ‘ তুমি আমাকে ভালবাসতে’ আর ‘ আমি তোমাকে ভালোবাসি’। কাউকে চিরদিনের জন্য ভালো না বাসলে আবার ভালোবাসা যায় নাকি? আমি তোমাকে ভালোবাসি; বাক্যটি চিরন্তন সত্য। পাস্ট না; প্রেজেন্ট ইন্ডেফিনেট টেনস!
বৃহৎ আনন্দ থেকে সংক্ষিপ্ত সুখ উত্তম। কেননা উভয়ই তার সমপরিমাণ দুঃখ ফিরিয়ে দেবে।
একশ ভাগ সুখের জীবনে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না কেননা সেই জীবন স্বাভাবিক নয়,সমৃদ্ধ নয়,উন্নত নয়,উপভোগ্য নয় ।
একজন ভুল মানুষ চলে যাবার অর্থ হল সঠিক মানুষটি আসার পথ তৈরী হয়েছে!
সত্য কঠিন হতে পারে, নিষ্ঠুর হতে পারে, অন্যায় হতে পারে তবু বলে ফেললেই দেখবেন হালকা হয়ে গেছেন। তিতা ওষুধ যেমন পানির সাথে মিশিয়ে এক চুমকে খেয়ে ফেলতে হয় কঠিন সত্য সেরকম দম নিয়ে এক নিমিষে বলে ফেলতে হয়। দম ছাড়ার পর দেখবেন অর্ধেক হালকা হয়ে গেছেন।
সব চাইতে আশ্চর্য বিষয় হল, একটা অসৎ মানুষের গরীব হয়ে থাকা।