#Quote
More Quotes by Zunayed Evan
অনেক টাকার আলো জ্বলে রেস্তোরায় জানতে ইচ্ছে করে কী থাকে আহা; ভিখারীর হাতে মাঝে মাঝে দেখা হয়ে যায় স্টেশনে এক গ্লাস পানি অথবা এক গ্লাস মরণ চোখে জল ঢেলে দাও!
কেউ কারো জায়গা নিতে পারে না। একজনের শূন্যস্থান কখনো অন্যজন পূরণ করতে পারে না। শূন্যস্থানের নিচে যেমন দাগ (-)থাকে ; অন্তরেও থাকে!
পৃথিবীতে দুটি অনুভুতি কখনোই লিখে প্রকাশ করা যায় না- পাওয়ার অনুভূতি, হারানোর অনুভূতি!
আমি জানি এক একটা এগারো ডিজিটের সংখ্যার ভেতরে লুকিয়ে আছে এক একজন আধামরা মানুষের কালজয়ী উপন্যাস!
মানুষটাকে চাইলে ভালোবাসা হারাতে হবে। আর ভালবাসা চাইলে’ মানুষটাকে হারাতে হবে।
মানুষকে চেনা যায় না। অনুমান করা যায়।
একশ ভাগ সুখের জীবনে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না কেননা সেই জীবন স্বাভাবিক নয়,সমৃদ্ধ নয়,উন্নত নয়,উপভোগ্য নয় ।
পৃথিবীতে যেখানে সুখ আছে, সেখানে নিষেধ আছে। একটা সুখ মানে একটা নিষেধ অমান্য করার ফল।
কাউকে পরিপূর্ণ ভাবে পাওয়াটাই সব থেকে ভাল। সেটা সম্ভব না হলে পরিপূর্ণ ভাবে হারানোটাই ভাল।
মানুষ দুটা সময় চুপ করে থাকে যখন তার কথা বলার কিছু থাকে না এবং যখন অনেক কথা থাকে কিন্তু সে বলতে পারে না।