#Quote
More Quotes by Zunayed Evan
যত দূর যেতে হয়,হারিয়ে গেলে ফিরে আসা ততটাই কঠিন।সেই কঠিনকে মেনে নিলে হারানো খুব সহজ।
কাউকে পরিপূর্ণ ভাবে পাওয়াটাই সব থেকে ভাল। সেটা সম্ভব না হলে পরিপূর্ণ ভাবে হারানোটাই ভাল।
তুমি কার্পেটের উপর সমুদ্র এঁকেছিলে; আমি গর্ধবের মত সেই সমুদ্রে জাহাজ ভাসিয়ে দিলাম!
সানগ্লাস লাগালাম, তোমাকে বলেছিলাম অনেক রোদ, আসলে চোখের নিচে গর্ত হয়েছে ছোট খালের মত!
একশ ভাগ সুখের জীবনে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না কেননা সেই জীবন স্বাভাবিক নয়, সমৃদ্ধ নয়, উন্নত নয়, উপভোগ্য নয়।
সবাই তোমার সাথে বাণিজ্য করতে আসেনি।কেউ দুচোখে কাপড় বেঁধে অন্ধের মতো ভালোবাসতে এসেছে।তার সাথে বাণিজ্যে যেও নাহ! হিসেব করে ব্যবসা হয় ভালবাসা নাহ।
মিথ্যের চেয়ে বেশি ভয়ংকর হলো অর্ধেক সত্য।
মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই। জীবনের কাছে সবাই বন্দী আর মৃত্যুর কাছে জীবন বন্দী !
পৃথিবী এক চমৎকার গ্রহ, এখানে আষাঢ়ের সন্ধ্যায় রেললাইনে বসে কেউ গল্প শুনালে হাজার বছর বাচতে ইচ্ছা করে!
বৃষ্টিতে আমি রোমন্টিক হই না কারণ বৃষ্টি হলেই ফুটপাতে শুয়ে থাকা মানুষের ঘুম নষ্ট হয়ে যায়।