#Quote
More Quotes by Jibanananda Das
প্রেম ধীরে ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,হয় নাকি?
তুমিও দেখনি ফিরে, তুমিও ডাকনি আর, আমিও খুঁজিনি অন্ধকারে।
আজও আমি মেয়েটিকে খুঁজি, জলের অপার সিঁড়ি বেয়ে কোথায় যে চলে গেছে মেয়ে।
সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়, আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের পরে।
সারাটি রাত্রি তারাটির সাথে,তারার সাথেই হয় কথা, আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের পরে!
আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়, দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার কবেকার পাড়াগার মেয়েদের মতো যেন হায় তারা সব আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দুল জোনাকিতে ভরে, গেছে; যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে। - জীবনানন্দ দাশ
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’ পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। - জীবনানন্দ দাশ
নারী, সেই এক তিল কম আর্ত রাত্রি তুমি।
কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।
চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার! স্তন তার করুণ শঙ্খের মতো–দুধে আর্দ্র-কবেকার শঙ্খিনীমালার!